সববাংলায়

২৪ আষাঢ় | ৯ জুলাই | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩২ সালের ২৪ আষাঢ় এবং ইংরাজি ২০২৫ সালের ৯ জুলাই। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২৪ আষাঢ় | ৯ জুলাই | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ গুরু দত্তের জন্মদিন। ২০১০ সালে পৃথিবী বিখ্যাত খবরের চ্যানেল সিএনএনের সমীক্ষায় “সর্বকালের সেরা ২৫ এশীয় অভিনেতা”র তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। একাধারে পরিচালক, প্রযোজক ও অভিনেতার এই ত্রিবেণী সঙ্গম তাঁর আগে বা পরে খুব কম ব্যক্তির ক্ষেত্রেই দেখা গেছে। তাঁর পরিচালিত ‘পেয়াসা’ ছবিটি টাইম ম্যাগাজিনের বিচারে সর্বকালের শ্রেষ্ঠ একশোটি ছবির মধ্যে স্থান করে নিয়েছে। তাঁর সম্পর্কে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/guru-dutt/
  • আজ ছন্দা গায়েনের জন্মদিন। প্রথম অসামরিক ভারতীয় মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন তিনি। একটিমাত্র অভিযানেই সবচেয়ে দ্রুত মাত্র আটচল্লিশ ঘন্টার ব্যবধানে এভারেস্ট এবং আরেকটি আট-হাজারী শৃঙ্গ মাউন্ট লোটসে জয়ের রেকর্ড আছে তাঁর। কাঞ্চনজঙ্ঘার সবচেয়ে কঠিন পশ্চিমদিকের পথ অতিক্রম করে শৃঙ্গ জয়ের জন্য এগিয়ে যাওয়ার সময় শেষপর্যন্ত তুষারধ্বসের কবলে পড়ে নিঁখোজ হয়ে যান এবং দীর্ঘদিন পরেও কোনো খোঁজ না পাওয়া গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়৷ তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/chhanda-gayen/
  • আজ নবাব সুলতান জাহান বেগমের জন্মদিন। মুসলিম মহিলাদের পর্দা প্রথা, বোরখা পড়ার বাধ্যবাধকতার বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন তিনি। ভোপালের চতুর্থ মহিলা শাসক হিসেবে নারীশিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সাধনের জন্য বহু স্কুল, হাসপাতাল, নার্সিং স্কুল স্থাপনের পাশাপাশি রাজ্যের কর ব্যবস্থা, পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী এমনকি বিচার বিভাগকেও ঢেলে সাজান তিনি। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম এবং একমাত্র মহিলা উপাচার্য হিসেবেও নির্বাচিত হয়েছিলেন তিনি। তাঁর জীবন ও জনহিতকর কাজ সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/nawab-sultan-jahan-begum/
  • আজ মশিউর রহমানের জন্মদিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মায় গিয়ে আহত সেনাদের সেবা করেছিলেন তিনি। মুক্তিযুদ্ধের আগেই ১৯৭১ সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে দিয়েছিলেন৷ সরকারের বিরোধিতার করার জন্য কারাদণ্ডও ভোগ করতে হয় তাঁকে। জিয়াউর রহমানের আমলে প্রধানমন্ত্রী পদমর্যাদার সিনিয়র একজন মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন তিনি। এমনই একজন নির্ভীক ও প্রতিভাবান রাজনীতিবিদ মশিউর রহমান ওরফে যাদু মিয়ার জীবন সম্পর্কে আরও বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/mashiur-rahman
  • আজ অ্যামিদিও অ্যাভোগাড্রোর মৃত্যুদিন। অ্যাভোগাড্রো সংখ্যা বিজ্ঞানের সকল ছাত্রের কাছেই অতি পরিচিত একটি বিষয়। ইতালিতে তিনিই ছিলেন প্রথম পদার্থবিদ্যার শিক্ষক। পেশায় উকিল হলেও পরবর্তীকালে অঙ্ক এবং পদার্থবিদ্যার প্রতি আকৃষ্ট হয়ে বিজ্ঞানের জগতে প্রবেশ করেন তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/avogadro/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৯ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-09

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • মুখোশ কী তা তো আমরা সকলেই জানি, কিন্তু মুখোশের জন্য জিআই ট্যাগ? গম্ভীরার মুখোশের জন্য বিখ্যাত দক্ষিণ দিনাজপুরের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র কুশমন্ডির কথা জানতে পড়ুন https://sobbanglay.com/sob/kushmandi/
  • অনেক ঘড়িতে কোয়ার্টজ লেখা থাকে তা সেই ঘড়িটি যে ব্র্যান্ডেরই হোক না কেন। কখনও ভেবে দেখেছেন যে ঘড়িতে কেন কোয়ার্টজ (quartz) কথাটি লেখা থাকে? উত্তর জানতে পড়ুন https://sobbanglay.com/sob/why-quartz-is-written-on-clocks
  • কোচবিহার বলতেই ইতিহাস সমৃদ্ধ একটি জেলার কথা মনে পড়ে যে জেলার প্রাণ কেন্দ্রে রয়েছে কোচবিহার রাজবাড়ি, মদন মোহনের মন্দির, গোঁসাইমারি রাজপাটের খননকাজ। কোচবিহার কেবল ইতিহাসের কথাই বলে না, দিনহাটার শীতলপাটি, বাবুর হাটের জিলিপি নিয়ে কোচবিহার আপন মহিমায় মহিমান্বিত। কোচবিহার সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/cooch-behar/

২৪ আষাঢ় | ৯ জুলাই | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • আব্দুল কালাম ছিলেন প্রকৃত অর্থেই জনতার রাষ্ট্রপতি। পুলিশ এবং সেনাবাহিনীর প্রতি আব্দুল কালামের ছিল অগাধ শ্রদ্ধা। এরকমই কয়েকটি ঘটনার কথা জানুন এই ভিডিওতে, যা শুনলে আপনি মুগ্ধ হয়ে যাবেন- https://youtu.be/kBgFNIAu-0E
  • বর্তমান চিকিৎসা পদ্ধতি মানেই অনেক অনেক টেস্ট আর গুচ্ছ গুচ্ছ ওষুধ – তিতিবিরক্ত সাধারণ মানুষ। বিধান চন্দ্র রায় চিকিৎসা করতেন ন্যূনতম ওষুধে। তিনি প্রাকৃতিক ওষুধও ব্যবহার করতেন সুযোগ পেলেই। সেরকমই কিছু ঘটনা শুনুন এখানে https://youtu.be/BT-J1CNLdlc

২৪ আষাঢ় | ৯ জুলাই | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • জুলাই মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/july/
  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২৪ আষাঢ় | ৯ জুলাই | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading