সববাংলায়

১১ এপ্রিল | ২৮ চৈত্র | আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • ভারত জুড়ে ১১ এপ্রিল দিনটিতে জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়ে থাকে। ২০০৩ সালের ১১ এপ্রিল ভারতবর্ষে জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/national-safe-motherhood-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ যামিনী রায়ের জন্মদিন। যে সমস্ত চিত্রশিল্পী আন্তর্জাতিক মহলে ভারতের দেশীয় চিত্রকে তুলে ধরেছেন তাঁদের মধ্যে যামিনী রায় অন্যতম। স্বদেশের প্রত্যন্ত অবহেলিত লোকসংস্কৃতিকে তুলির আঁচড়ে, দেশীয় রঙের মাধুর্যে আন্তর্জাতিক সম্মান দিয়েছেন পটুয়া যামিনী রায়। কালীঘাটের পটশিল্পকে তিনি সমগ্র বিশ্বের সামনে তুলে ধরেছেন। সেই বিশিষ্ট প্রতিভা সম্বন্ধে জানতে অবশ্যই পড়তে হবে : https://sobbanglay.com/sob/jamini-roy
  • আজ কস্তুরবা গান্ধীর জন্মদিন। ভারতীয় রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তি মহাত্মা গান্ধীর স্ত্রী ছিলেন কস্তুরবা গান্ধী। দেশের জন্য নিবেদিত প্রাণ এই নারী স্বামীর আদর্শে এবং পন্থায় স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আইন অমান্য আন্দোলনসহ আরও বেশ কয়েকটি আন্দোলনে ভারতীয় মহিলাদের অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করেছিলেন কস্তুরবা। চম্পারনের কৃষক রমণীদের সঙ্গে যেমন কাজ করেছিলেন, অস্পৃশ্যতা বিরোধী সম্মেলনের উদ্বোধনে স্বামীর প্রতিনিধিত্বও করেছিলেন তিনি। কস্তুরবা গান্ধী সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/kasturba-gandhi/
  • আজ ব্ল্যাক টাইগারের জন্মদিন। চরবৃত্তির জন্য নিজের সমস্ত ভারতীয় নাগরিকত্বের নথি পুড়িয়ে ফেলেছিলেন তিনি। পাকিস্তানের সেনাবাহিনীর অংশ হিসেবে সেই সেনাবাহিনীর রণকৌশল সম্পর্কেই সমস্ত তথ্য ভারতে পাঠাতেন তিনি। আর সেই কারণে তাঁর নাম হয়েছিল ব্ল্যাক টাইগার। মাত্র ২৩ বছর বয়সে ভারতের বৈদেশিক গোয়েন্দা বিভাগে চর হিসেবে কাজ করতে আসা সেই দুঃসাহসী তরুণের আসল নাম রবীন্দ্র কৌশিক। পাকিস্তানি গোয়েন্দাদের হাতে ধরা পড়ে জীবনের শেষ ১৬ বছর পাকিস্তানের নানা জেলে কাটাতে হয়েছে তাঁকে। ভারত সরকার তাঁর নাগরিকত্বটুকুও স্বীকার করেনি। কেমন ছিল তাঁর রোমাঞ্চকর জীবনের অভিজ্ঞতা? জানতে হলে এখনই পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/black-tiger-ravindra-kaushik/
  • আজ কামাল রনদীভের মৃত্যুদিন । কামাল রনদীভ একজন জৈবচিকিৎসা বিজ্ঞানী যিনি মূলত ভাইরাস ও বিভিন্ন ধরণের ক্যান্সারের মধ্যে আন্ত-সম্পর্ক বিষয়ে গবেষণার জন্য প্রসিদ্ধ। তিনি প্রথম টিউমার ভাইরাস ও হরমোনের আন্ত:সম্পর্কের সঙ্গে ক্যান্সার প্রবণতার যোগসূত্র শনাক্ত করেন। তিনি ভারতীয় মহিলা বিজ্ঞানী সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/kamal-ranadive/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১১ এপ্রিল । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-april-11

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ চৈত্র মাসের লক্ষ্মীপূজা। বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/laxmi-puja-in-chaitra/
  • আজ পবিত্র ঈদ তথা ঈদুল ফিতর। ঈদুল ফিতর সমগ্র পৃথিবী জুড়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে একটি পবিত্র দিন। সারা রমজান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসের শুরুতে মুসলমানেরা এই দিনটি আনন্দের সাথে পালন করে। ঈদুল ফিতর একটি আরবি শব্দ, যার বাংলা অর্থ ‘রোজা ভাঙার দিন’। বিস্তারিত জানতে অবশ্যই পড়ুন https://sobbanglay.com/sob/eid-al-fitr/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • সতীপীঠ প্রভাস গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলের গির সোমনাথ জেলায় অবস্থিত। এটি একান্ন সতীপীঠের একটি পীঠ। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতীর উদরভাগ পড়েছিল। এখানে অধিষ্ঠিত দেবী চন্দ্রভাগা এবং ভৈরব হলেন বক্রতুণ্ড। বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/prabhas-shakthi-peeth/
  • আলিপুরদুয়ার – পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের পাঁচটি জেলার মধ্যে অন্যতম এই আলিপুরদুয়ার।পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত জেলার অন্যতম আকর্ষণ জলদাপাড়া জাতীয় উদ্যান ও বক্সা দুর্গ।বিশ্বে টোটো উপজাতির একমাত্র আবাসস্থলও এই জেলাই।প্রকৃতির অপার সৌন্দর্যের সাথে এখানেই আনাচে কানাচে মিশে আছে কত না বলা না পড়া ইতিহাস। আলিপুরদুয়ার জেলা নিয়ে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/alipurduar-district/
  • দ্য ডার্ক নাইট সিনেমার বিল্ডিং ভেঙে পড়ার দৃশ্যটিতে সত্যিকারের বিস্ফোরণ ঘটানো হয়েছিল। সেটা ছিল স্পেশাল এফেক্টস্‌। কিন্তু অনেক পরিচালক এই বিস্ফোরণের ক্ষেত্রে সত্যিকারের বিস্ফোরণ না ঘটিয়ে ভিজুয়্যাল এফেক্টস্‌ ব্যবহার করেন। এই স্পেশাল এফেক্টস বা ভিজুয়্যাল এফেক্টস কি? বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/special-effects-and-visual-effects/

ইউটিউবে আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • চৈত্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার চৈত্র মাসের লক্ষ্মীপূজা ব্রত পালন করা হয়। বলা হয় এই ব্রত করলে তার সংসারে মা লক্ষ্মী বিরাজ করেন। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী জানতে দেখুন এখানে https://youtu.be/pc2Ku2SuXVc
  • ঈদুল ফিতর সমগ্র পৃথিবী জুড়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে একটি পবিত্র দিন। ঈদুল ফিতর একটি আরবি শব্দ, যার বাংলা অর্থ ‘রোজা ভাঙার দিন’। সারা রমজান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসের শুরুতে মুসলমানেরা ঈদুল ফিতর দিনটি আনন্দের সাথে পালন করে। বিস্তারিত জানতে দেখুন https://youtu.be/5pG2EcmxMNw

অন্যান্য আরও যা পড়বেন :

  • এপ্রিল মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/april/
  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-born/
  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading