সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ১২ মার্চ আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।
আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ সমরেশ বসুর মৃত্যুদিন। তিনি বাংলা সাহিত্যের এক অন্যতম কথাশিল্পী । তাঁর বহু উপন্যাস ও গল্প নিয়ে বিখ্যাত চিত্রপরিচালকরা তৈরী করেছেন সিনেমা। তাঁর নিজের জীবনই ছিল এক গল্পের পটভূমি। তাঁকে নিয়ে বির্তকও কম ছিল না। বির্তকের কেন্দ্রবিন্দুতে কখনও তাঁর ব্যক্তিগত জীবন আবার কখনও তাঁর সৃষ্টি। কেমন ছিল সমরেশ বসুর জীবনকাহিনী? আসুন জেনে নেওয়া যাক এখানে https://sobbanglay.com/sob/samaresh-basu/
- আজ চিত্রশিল্পী গণেশ পাইনের মৃত্যুদিন। রঙ কেনবার মতো আর্থিক সম্বল না থাকার কারণে একসময় কালি ও কলম দিয়ে স্কেচ করতেন তিনি। বেঙ্গল স্কুল অফ আর্ট আন্দোলনের একজন অগ্রগণ্য শিল্পী ছিলেন তিনি। অবনীন্দ্রনাথের ছবির দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন। জওহরলাল নেহেরু তাঁর ছবি দেখে মুগ্ধ হয়েছিলেন এবং লেডি রাণু মুখার্জির মধ্যস্থতায় নেহেরুর সঙ্গে পরিচিত হয়েছিলেন গণেশ পাইন। ছেচল্লিশের দাঙ্গায় পরিবারসমেত বাস্তুহারা হয়ে কলকাতা মেডিকেল কলেজে আশ্রয় নিয়েছিলেন। একসময় অ্যানিমেশন স্টুডিওতে কাজ করেছেন, এমনকি কটন মিলের ডিজাইনার হিসেবেও কিছুদিন কাজ করতে হয় তাঁকে। দেশে-বিদেশে তাঁর ছবির প্রদর্শনী হলেও একক প্রদর্শনী তিনি খুব বেশি করেননি। এই মহান চিত্রশিল্পী গণেশ পাইন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ganesh-pyne/
- আজ মশিউর রহমানের মৃত্যুদিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মায় গিয়ে আহত সেনাদের সেবা করেছিলেন তিনি। মুক্তিযুদ্ধের আগেই ১৯৭১ সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে দিয়েছিলেন৷ সরকারের বিরোধিতার করার জন্য কারাদণ্ডও ভোগ করতে হয় তাঁকে। জিয়াউর রহমানের আমলে প্রধানমন্ত্রী পদমর্যাদার সিনিয়র একজন মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন তিনি। এমনই একজন নির্ভীক ও প্রতিভাবান রাজনীতিবিদ মশিউর রহমান ওরফে যাদু মিয়ার জীবন সম্পর্কে আরও বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/mashiur-rahman
- আজ সান ইয়াত সেন এর মৃত্যুদিন। কিং-সাম্রাজ্যের দুর্নীতি এবং স্বৈরাচার দেখে ডাক্তারী ছেড়ে বিপ্লবের পথ বেছে নেন তিনি। একের পর এক বিদ্রোহে ব্যর্থ হন, আমেরিকা, ইংল্যান্ড, জাপান-সহ বিভিন্ন দেশে ঘোরেন সেখানকার চীনাদের সমর্থনলাভের উদ্দেশ্যে এবং অর্থ সংগ্রহ করতে থাকেন। কখনও আমেরিকায় বন্দী করা হয় তাঁকে, কখনও ফিলিপাইনদের যুদ্ধে সাহায্য করেও আশানুরূপ ফল পাননি। এত সংগ্রামের পরে চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলে তার প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি হয়েছিলেন সান। সাধারণ এক মানুষ থেকে বিপ্লবী হয়ে ওঠা এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দেওয়া ছাড়াও সান ইয়াত সেনের জীবন সম্পর্কে আরও বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/sun-yat-sen/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১২ মার্চ । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-march-12
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি। শুধুই একজন আধ্যাত্মিক সংস্কারক হিসেবে নয়, আজ এক প্রাতিষ্ঠানিক সংগঠনের নামের সঙ্গে জুড়ে রয়েছেন শ্রীরামকৃষ্ণ পরমহংস যার প্রদর্শিত পথে আজও বহু মানুষ খুঁজে পান মুক্তির পথ। ‘যত মত তত পথ’ কিংবা শিবজ্ঞানে জীবসেবার পরম বাণী নিয়ে প্রাণের ঠাকুর রামকৃষ্ণ পরমহংস জগতে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সর্বধর্মসমন্বয়ের মহান সাধনা। এই অসামান্য মহাপুরুষ সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ramakrishna-paramahamsa/
- আজ থেকে রমজান শুরু। বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ramadan/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- শ্রীরামকৃষ্ণের জন্মস্থান হিসেবে বিখ্যাত কামারপুকুর পশ্চিমবঙ্গের মধ্যে খুবই উল্লেখযোগ্য স্থান। শ্রীরামকৃষ্ণের বাল্য-কৈশোরের বহু স্মৃতি জড়িয়ে আছে এই স্থানে। সপ্তাহান্তের ছুটিতে এখানে ঘুরে আসাই যায়। কিন্তু তার আগে তো জেনে নিতে হবে কী দেখবেন, কোথায় থাকবেন, কীভাবেই বা যাবেন। তার জন্য সুলুক সন্ধান হাজির। কামারপুকুর ভ্রমণ সম্পর্কে সমস্ত তথ্য চটজলদি জানতে এখনই পড়ে ফেলুন https://sobbanglay.com/sob/trip-to-kamarpukur
- রামধনু বা ইন্দ্রধনু বা রঙধনু ধনুরাকৃতি রঙিন আলোর রেখা যা সাধারণত বৃষ্টির পর আকাশে সূর্যের বিপরীত দিকে দেখা যায়। রামধনুতে সাতটি রঙ দেখা যায়। তবে একথা জেনে রাখা ভাল রামধনু একটি আলোক বিভ্রম (Optical Illusion) এবং এর কোনও বাস্তব অস্তিত্ব নেই। রামধনু তৈরি হয় কিভাবে – জানতে হলে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/how-are-rainbows-formed/
- মহাভারতের উদ্যোগপর্বে দেখতে পাওয়া যায় নারদমুনি দুর্যোধনকে অতিরিক্ত আগ্রহী বা জেদি হওয়া কেন ভালো নয় তা বোঝাতে গালবের কাহিনী বলছিল। গালবের কাহিনীতেই উঠে আসে যযাতির কন্যা মাধবীর কথা। আপনিও জানতে চাইলে পড়তে পারেন এখানে https://sobbanglay.com/sob/madhavi-daughter-of-yayati/
- সাধারণ জীবনে বারে বারে ধনুর ভাঙা পণ বা ধনুর্ভঙ্গ পণ প্রবাদটির ব্যবহার আমরা করে থাকি। ধনুর্ভঙ্গ পণ এর অর্থ হল সাঙ্ঘাতিক কোন পণ বা প্রতিজ্ঞা। এই প্রবাদের উৎস সন্ধান করতে হলে আমাদের উঁকি দিতে হবে রামায়ণের সময় কালে৷ মিথিলার রাজা জনক যজ্ঞের উদ্দেশ্যে ভূমি কর্ষনকালে এক ভূমি কন্যা পান যিনি সীতা নামে প্রতিপালিত হয়৷ বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bengali-proverb-dhanur-bhanga-pon/
ইউটিউবে আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
- ডাঃ বিধান চন্দ্র রায়ের জীবনী নিয়ে বিস্তারিত এখানে দেখুন এখানে https://youtu.be/YUcUnWcaAFk
- প্রচলিত মতে বাংলা তথা বিশ্বের প্রথম দুর্গাপূজা হল মেধস আশ্রমের দুর্গাপূজা। প্রচলিত গল্প অনুযায়ী রাজা সুরথ বাংলায় প্রথম দুর্গাপূজার প্রচলন করেন। মেধস মুনির কাছ থেকে দীক্ষা নিয়ে মেধসাশ্রমে তিনি এবং বৈশ্য সমাধি দুর্গাপূজা শুরু করেছিলেন। সেই থেকে এই পুজো আজও হয়ে আসছে। বিস্তারিত আরও জানতে দেখুন এখানে https://youtu.be/Z8F7Lg9L4wI
অন্যান্য আরও যা পড়বেন :
অবসরে সাহিত্য :
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
আপনার মতামত জানান