সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
- আজ মেঘনাদ সাহার জন্মদিন। তিনি ছিলেন একজন স্বনামধন্য বাঙালি পদার্থবিজ্ঞানী। তিনি সাহা আয়োনাইজেশন ইকুয়েশন তৈরি করেছিলেন যার দ্বারা নক্ষত্রের রাসায়নিক এবং ভৌত অবস্থা বোঝা যায়। তাঁর কাজ জ্যোতির্বিজ্ঞানশাস্ত্রে এক মাইলফলক হিসেবে মনে করা হয়। অথচ তাঁর সম্বন্ধে আমাদের অনেকেই বেশি কিছু জানি না। তাঁকে নিয়ে বিস্তারিত জেনে নিতে দেখুন https://sobbanglay.com/sob/meghnad-saha/
- আজ বিভূতিভূষণ দত্তের মৃত্যুদিন। জীবনের মধ্যভাগ থেকে সন্ন্যাস ধর্ম পালন করেছেন আর পাশাপাশি করে গিয়েছেন গণিতচর্চার ইতিহাসে ভারতীয়দের অবদান সম্পর্কে গভীর গবেষণা। ‘হিস্ট্রি অফ হিন্দু ম্যাথমেটিক্স’ বইয়ের প্রকাশিত দুটি খণ্ডের মধ্য দিয়ে তিনি আলোচনা করেছেন আরবি সংখ্যাতত্ত্ব, বর্গমূলের ধারণার জন্ম, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পাই-এর গুরুত্ব, জৈনদের মহাকাশ চর্চা ইত্যাদি বিষয়ে যা তাঁর আগে ও পরে কোনো বাঙালি গণিতবিদের পক্ষে করা সম্ভব হয়নি। তাঁর জীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bibhutibhusan-datta/
- আজ বি.সত্যনারায়ণ রেড্ডির মৃত্যুদিন। মাত্র চোদ্দো বছর বয়সে গান্ধীজিকে গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিয়ে কারাবন্দি হয়েছিলেন বি. সত্যনারায়ণ রেড্ডি। জরুরি অবস্থার সময়তেও আঠারো মাস তাঁকে কারারুদ্ধ করে রাখা হয়। জনসেবায় নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত রাখবার জন্য কখনও বিবাহ করেননি তিনি। উত্তরপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে পরিচিত মানবহিতৈষী এবং সুদক্ষ একজন রাজনীতিবিদ বি.সত্যনারায়ণ রেড্ডি সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/b-satya-narayan-reddy/
- আজ আলফ্রেড লর্ড টেনিসনের মৃত্যুদিন। ইংরাজী সাহিত্যের ইতিহাস পড়তে গেলেই চোখে পড়ে ভিক্টোরীয় যুগের এক কবির লেখা চিরকালীন শোকগাথা ‘ইন মেমোরিয়াম’। জানেন কি বিখ্যাত কবি অ্যালফ্রেড টেনিসনের লেখা এই কাব্যগ্রন্থ পড়েছিলেন রানি ভিক্টোরিয়া, তাঁর স্বামীর মৃত্যুকালীন শোক ভুলতে। এমনই টেনিসনের জীবনের সব তথ্য একবারে জেনে নিতে পড়ে ফেলুন লেখাটি – https://sobbanglay.com/sob/alfred-lord-tennyson/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৬ অক্টোবর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-6/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- অনলাইন ফর্ম ফিলাপ করার সময় বা কোনো সাইটে লগিন করার সময় অনেক সময় টেরাবেঁকা কিছু অক্ষর দেখে টাইপ করতে হয় বা কিছু ছবির উপর ক্লিক করতে হয়। অনেকেই বিরক্ত হন এটা করতে। এগুলিকে বলে ক্যাপচা। অনলাইনে সুরক্ষা ও স্প্যাম আটকাতে একটি গুরুত্বপূর্ণ জিনিস ক্যাপচা । এই ক্যাপচা কীভাবে কাজ করে, ক্যাপচা কত ধরণের হয় এইসব তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/how-does-captcha-work
- যেকোনো উৎকৃষ্ট ভাষার একটি প্রধান সম্পদ হল প্রবাদ। প্রবাদ আসলে প্রাচীনকাল থেকে ধারাবাহিক ভাবে চলে আসা বাক্য, জনশ্রুতি কিংবা বহুযুগের অভিজ্ঞতালব্ধ বোধের সংক্ষিপ্ত প্রকাশ। প্রতিটি ভাষার প্রবাদ সে ভাষার একান্ত নিজস্ব সম্পদ। আমাদের রোজকার জীবনে ব্যবহৃত বাংলা ভাষার এরকম বহু প্রবাদ তার সাক্ষ্য বহন করে চলেছে। প্রবাদ ও জনজীবনে তার গুরুত্ব সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/proverb/
আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
শ্রীকৃষ্ণ নারী শরীর ধারণ করে মোহিনী নাম নিয়ে আরাবনকে বিয়ে করেন। তাঁর মৃত্যুর পর নারীরূপী শ্রীকৃষ্ণ বৈধব্য বেশ ধারণ করে শোক পালন করেন। কিন্তু কেন আরাবানকে বিয়ে করেছিলেন শ্রীকৃষ্ণ? কে ছিলেন এই আরাবন? বিস্তারিত দেখুন এই ভিডিওতে
.
.
.
.
.
.
পুরীর চেনা সমুদ্র সৈকত, জগন্নাথ মন্দির সহ বিশেষ কিছু পরিচিত স্থান ছাড়াও রয়েছে অপেক্ষাকৃত কম পরিচিত একটি স্থান রঘুরাজপুর। পুরী থেকে কয়েক কিলোমিটার দূরত্বে রয়েছে পট্টচিত্রের এই গ্রাম, যে গ্রামের প্রতিটা ঘরেই আছে পটশিল্পী। ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ, ২০০০ সাল নাগাদ রঘুরাজপুরকে ঐতিহ্যবাহী গ্রাম হিসাবে চিহ্নিত করেছে। সেই রঘুরাজপুরের শিল্পীদের মুখে শুনুন তাঁদের কাহিনী
.
.
.
.
.
.
অন্যান্য আরও যা পড়বেন :
অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান