আজ বাংলা ১৪৩১ সালের ২২ বৈশাখ এবং ইংরাজি ২০২৪ সালের ৫ মে। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মদিন। প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন অখণ্ড ভারতের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম স্বাধীনতা সংগ্রামী এবং প্রথম নারী যিনি স্বাধীনতার যুদ্ধে শহীদ হয়েছিলেন। বাংলাদেশী লেখিকা সেলিনা হোসেন প্রীতিলতা কে সকল নারীর আদর্শ বলে অভিহিত করেছেন। প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/pritilata-waddedar/
- আজ কার্ল মার্কসের জন্মদিন। কার্ল মার্ক্স ছিলেন একজন জার্মান দার্শনিক, অর্থনীতিবিদ, সমাজ বিজ্ঞানী, সমাজতান্ত্রিক বিপ্লবী এবং মার্ক্সবাদের জনক। মানব সভ্যতার ইতিহাসে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন তাঁর মার্কসীয় তত্ত্বের মাধ্যমে। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/karl-marx/
- আজ জৈল সিং-এর জন্মদিন। জ্ঞানী জৈল সিং ছিলেন স্বাধীন ভারতের সপ্তম রাষ্ট্রপতি। শিখ সম্প্রদায় থেকে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতিও ছিলেন তিনি। ‘গুরু গ্রন্থসাহেব’ পাঠে শিক্ষিত হওয়ার কারনে তিনি ‘জ্ঞানী‘ উপাধি লাভ করেন। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/history/giani-zail-singh/
- আজ চারুসীতা চক্রবর্তীর জন্মদিন। তাত্ত্বিক রসায়ন এবং জল ও অন্যান্য তরলের গতিবিদ্যা বিষয়ে চারুসীতা চক্রবর্তী তাঁর মূল্যবান গবেষণার জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারে সম্মানিত হন। অণু-পরমাণুর ক্লাস্টার বিষয়েও তিনি বহু গবেষণা করেছেন। অথচ পিএইচডি থাকা সত্ত্বেও একসময় শুধুমাত্র মাস্টার্স ডিগ্রি না থাকায় ভারতের কোনো আইআইটি-তে তাঁর চাকরি হচ্ছিল না। কিন্তু খুব অল্প বয়সেই ব্রেস্ট ক্যান্সারে মারা যাওয়ায় তাঁর অনেক কাজ অপূর্ণই থেকে যায়। রসায়নবিদ চারুসীতা চক্রবর্তীর জীবন ও গবেষণার সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/charusita-chakrabarty/
- আজ পন্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন। তিনি একজন ভারতীয় সাঁওতাল লেখক ও শিক্ষাবিদ যিনি বিখ্যাত হয়ে আছেন সাঁওতাল ভাষার লিখিত বর্ণমালা অলচিকি আবিষ্কারের জন্য। তিনি কেবল অলচিকি বর্ণমালার স্রষ্টাই ছিলেন না তিনি একাধারে কবি ও সাহিত্যিকও ছিলেন। রঘুনাথ মুর্মু সম্পর্কে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/raghunath-murmu/
- আজ নেলি ব্লি-এর জন্মদিন। মহিলাদের মেন্টাল অ্যাসাইলামের ভিতরকার বর্বরতা, অবহেলার খবর তুলে আনতে কীভাবে ছদ্ম উন্মাদ সেজে সেই পাগলাগারদে প্রবেশ করেছিলেন আমেরিকান সাংবাদিক নেলি ব্লি, সে-এক রোমাঞ্চকর ঘটনা। তদন্তমূলক সাংবাদিকতার ঘরানাটির উদ্ভাবক তিনিই। জুলেভার্নের কাল্পনিক গল্পের মতো মাত্র ৭২ দিনে বিশ্বভ্রমণের রেকর্ডও রয়েছে তাঁর ঝুলিতে। তাঁকে আমেরিকার সেরা রিপোর্টারের আখ্যা দেওয়া হয়েছিল সেইসময়। দুঃসাহসিক এই সাংবাদিক নেলি ব্লি-এর রোমাঞ্চকর সব কর্মকাণ্ড এবং তাঁর জীবনের আরও নানারকম তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/nellie-bly
- আজ শহীদ মনোরঞ্জন সেনের মৃত্যুদিন। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’র সদস্য ছিলেন তিনি। জালালাবাদ পাহাড়ের যুদ্ধে বিপ্লবী বাহিনীর অন্যতম সদস্যও ছিলেন তিনি। তাঁকে নিয়ে জানুন এখানে https://sobbanglay.com/sob/shaheed-manoranjan-sen/
- আজ নওশাদ আলীর মৃত্যুদিন। শাস্ত্রীয় সঙ্গীতকে চলচ্চিত্রে প্রথমবার সার্থকভাবে ব্যবহারের মাধ্যমে জনপ্রিয় করার জন্য বিশেষভাবে পরিচিতি লাভ করেছিলেন নওশাদ আলী। তিনি ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’র মতো বেশ কিছু জনপ্রিয় ও বিখ্যাত চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন। লতা মঙ্গেশকর, মহম্মদ রফিদের প্রতিষ্ঠার পিছনে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর সম্পর্কে বিস্তারিত পড়িউন এখানে – https://sobbanglay.com/sob/naushad-ali
- আজ ফরাসি বিপ্লবের নায়ক নেপোলিয়ন বোনাপার্টের মৃত্যুদিন। তাঁকে বিশ্ব ইতিহাসের একজন অন্যতম নেতা বলে মনে করা হয়। গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন সামরিক বিদ্যালয়ে তাঁর যুদ্ধনীতি সম্পর্কে পড়ানো হয়। তাঁর রাজনৈতিক এবং সাংস্কৃতিক চেতনার জন্য একাধারে তাঁকে মানব ইতিহাসের বিশেষ জনপ্রিয় এবং বিতর্কিত নেতা বলে মনে করা হয়। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/napoleon-bonaparte/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৫ মে। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-may-05
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা , যা বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/buddha-purnima/
- আজ সত্যনারায়ণ ব্রত। পূর্ণিমা বা সংক্রান্তির দিন এই ব্রত পালন করা হয়। যে কেউ এই ব্রত করতে পারে। আসুন জেনে নেওয়া যাক এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনী এখানে https://sobbanglay.com/sob/satyanarayana-vrat/
- পুণ্যি পুকুর ব্রত সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। এই ব্রতের কাহিনী বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/punyi-pukur-vrat
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- পুলিশের হাতে ধরা পড়ার চেয়ে পটাসিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতিই শ্রেয় ভেবেছিলেন মাস্টারদা সূর্য সেনের অনুগামী প্রীতিলতা ওয়াদ্দেদার। আত্মাহুতির আগের রাতে প্রীতিলতা ওয়াদ্দেদার মায়ের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছিলেন। তাঁর মৃত্যুবরণের পর মাষ্টারদা চিঠিটি প্রীতিলতার মায়ের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। মাকে লেখা প্রীতিলতা ওয়াদ্দেদারের শেষ চিঠি পড়ুন এখানে https://sobbanglay.com/sob/last-letter-of-pritilata-waddedar/
- স্মার্টফোন এখন আমাদের রোজকার জীবনের একটা অঙ্গ হয়ে উঠেছে। কম্পিউটারের যেমন অপারেটিং সিস্টেম আছে তেমন একটি স্মার্টফোনেরও আছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি। এই অ্যান্ড্রয়েড হল গুগলের তৈরি করা অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েডের বিভিন্ন সংস্করণ বা ভার্সানের নাম হিসাবে বিভিন্ন খাবারের নাম শোনা যায়। যেমন কিটক্যাট ললিপপ ইত্যাদি। সেই সব তালিকার বিস্তারিত দেখুন এখানে https://sobbanglay.com/sob/list-of-android-version-names/
- তাঁকে বলা হয় দাবা সাম্রাজ্যের মুকুটহীন সম্রাট। একটানা ১৯ বছর বিশ্বের এক নম্বর দাবাড়ু হওয়ার বিরল সম্মান তাঁর দখলে। সেই তিনিই আবার ক্ষমতাসীন সরকারের প্রবল সমালোচক। তিনি গ্যারি কাসপারভ।গ্যারি কাসপারভ সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/garry-kasparov/

আজ কী দেখবেন :
- প্রীতিলতা ওয়াদ্দেদার মৃত্যুর আগে মায়ের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছিলেন। তাঁর মৃত্যুবরণের পর মাষ্টারদা চিঠিটি প্রীতিলতার মায়ের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। মাকে লেখা প্রীতিলতা ওয়াদ্দেদারের শেষ চিঠির বক্তব্য শুনুন এই ভিডিওতে https://youtu.be/Aq9R-Yr9_SQ

অন্যান্য আরও যা পড়বেন :
- মে মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/may/
- মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-born/
- মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান