আজ বাংলা ১৪৩২ সালের ২৮ বৈশাখ এবং ইংরাজি ২০২৫ সালের ১২ মে। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
- আজ গৌতম বুদ্ধের জন্মদিন। তাঁকে নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/gautam-buddha/
- আজ উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর জন্মদিন। গুপী গাইন বাঘা বাইন বললেই সাধারণত সত্যজিৎ রায়কে বুঝি – আর তাদের আসল স্রষ্টাকে ভুলতে চলেছি। গুপী গাইন বাঘা বাইনের স্রষ্টা, সুকুমার রায়ের পিতা ও সত্যজিৎ রায়ের ঠাকুরদা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তাঁর সম্বন্ধে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/upendrakishore-ray-chowdhury/
- আজ প্রমথনাথ বসুর জন্মদিন। জামশেদজী টাটাকে প্রথম ভারতে লৌহ-ইস্পাত কারখানা গড়ে তোলার পরামর্শ দিয়েছিলেন প্রমথনাথ বসু। তিনি ছিলেন প্রথম বাঙালি ভূতত্ত্ববিদ। ওড়িশার ময়ূরভঞ্জে তিনি প্রথম ক্ষেত্র সমীক্ষার মাধ্যমে আকরিক লোহা খুঁজে পেয়েছিলেন। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট অর্থাৎ অধুনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থাপনের পিছনেও তাঁর অবদান ছিল স্মরণীয়। বিস্মৃতপ্রায় প্রমথনাথ বসু সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/pramatha-nath-bose/
- আজ বীরেন জে শাহের জন্মদিন। জরুরি অবস্থার বিরুদ্ধে আণ্ডারগ্রাউণ্ড আন্দোলন সংগঠিত করে কারাবন্দি হয়েছিলেন পশ্চিমবঙ্গের ২১তম রাজ্যপাল বীরেন জে শাহ। দুই দফায় মোট বারো বছর তিনি রাজ্যসভার সদস্য ছিলেন, ভারতীয় জনতা পার্টির কোষাধ্যক্ষের দায়িত্বও সামলেছেন তিনি দক্ষ হাতে। শিল্পপতি হিসেবে ভারতীয় শিল্পের উন্নতির জন্য বহু উদ্যোগ নিয়েছেন বীরেন শাহ। রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও সব ধরনের মানুষকে এক জায়গায় সম্মিলিত করার এক অদ্ভুত ক্ষমতা ছিল তাঁর, তাই একদিকে যেমন তাঁর বন্ধু ছিলেন লালকৃষ্ণ আডবয়াণী আবার জ্যোতি বসুও তাঁর বন্ধুতালিকা থেকে কখনও বাদ পড়েননি। বীরেন জে শাহের কর্মময়, বর্ণময় জীবনের হদিশ পেতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/viren-j-shah/
- আজ ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিন। আধুনিক নার্সিং পদ্ধতির স্রষ্টা আজীবন সেবাব্রতে দীক্ষিতা ফ্লোরেন্স নাইটেঙ্গেল ‘দ্য লেডি উইথ দ্য ল্যাম্প’ নামেই বেশি পরিচিত। তাঁর জন্মদিনেই পালন করা হয় ‘আন্তর্জাতিক নার্সিং দিবস’। ক্রিমিয়ার যুদ্ধে আহত সৈনিকদের সেবা করে সমগ্র বিশ্বে সেবাদাত্রী মহিয়সী নারী হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন ফ্লোরেন্স নাইটেঙ্গেল। তাঁর জীবন সম্পর্কে আরো বিশদে তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/florence-nightingale/
- আজ সুচিত্রা ভট্টাচার্যের মৃত্যুদিন। বাংলা সাহিত্যের প্রথম মহিলা গোয়েন্দা চরিত্র মিতিন মাসি তাঁর হাতেই সৃষ্ট । নারীবাদী তকমার ঘোর বিরোধী তাঁর লেখায় বারে বারে ফুটে উঠেছে সমকালীন সমাজ-রাজনীতির ছাপও। সুচিত্রা ভট্টাচার্যের জীবন সম্পর্কে আরও জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/suchitra-bhattacharya-2/
- আজ নবাব সুলতান জাহান বেগমের মৃত্যুদিন। মুসলিম মহিলাদের পর্দা প্রথা, বোরখা পড়ার বাধ্যবাধকতার বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন ভোপালের চতুর্থ মহিলা শাসক নবাব সুলতান জাহান বেগম। নারীশিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সাধনের জন্য বহু স্কুল, হাসপাতাল, নার্সিং স্কুল স্থাপনের পাশাপাশি রাজ্যের কর ব্যবস্থা, পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী এমনকি বিচার বিভাগকেও ঢেলে সাজান তিনি। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম এবং একমাত্র মহিলা উপাচার্য হিসেবেও নির্বাচিত হয়েছিলেন তিনি। তাঁর জীবন ও জনহিতকর কাজ সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/nawab-sultan-jahan-begum/
- আজ জন ড্রাইডেনের মৃত্যুদিন। জন ড্রাইডেন সপ্তদশ শতকের ইংরেজি সাহিত্যের অন্যতম আলোচিত লেখক ও কবি ৩০টিরও বেশি নাটকের রচয়িতা। ম্যাকফ্লেকনো তাঁর শ্রেষ্ঠ কীর্তি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/john-dryden/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১২ মে। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-may-12
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা , যা বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/buddha-purnima/
- পুণ্যি পুকুর ব্রত সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। এই ব্রতের কাহিনী বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/punyi-pukur-vrat
- সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন। তাই অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://sobbanglay.com/sob/solah-somvar-vrat/
- আজ সত্যনারায়ণ ব্রত। সত্যনারায়ণ ভগবান বিষ্ণুরই আরেক রূপ। তিনি সত্যপীর নামেও পরিচিত। প্রচলিত কাহিনী অনুযায়ী, সত্যনারায়ণ পীরের ছদ্মবেশ ধারণ করে নিজের পূজা প্রচলন করেছিলেন। গবেষকদের মতে, বাংলার সত্যনারায়ণ বা সত্যপীর ধারণাটি হিন্দু ও মুসলমান সংস্কৃতির সংমিশ্রণের ফল। পূর্ণিমা বা সংক্রান্তির দিন এই ব্রত পালন করা হয়। যে কেউ এই ব্রত করতে পারে। আসুন জেনে নেওয়া যাক এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনী এখানে https://sobbanglay.com/sob/satyanarayana-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- শতাব্দী প্রাচীন এই জনপদ গঙ্গার জোয়ার ভাঁটা থেকে অনেক দূরে দাঁড়িয়ে একা একাই দেখেছে প্রথম স্বাধীনতার রোদের রঙ কতটা সোনালি হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সন্ধিক্ষনে দাঁড়িয়ে পরাধীন দেশের এক প্রত্যন্ত গ্রামে একা হাতে অশিক্ষার বারুদরঙা ধোঁয়ার মাঝে গুটি কয়েক ছেলে মেয়েকে ধীরে ধীরে শিখিয়ে ছিল এই গ্রাম যুদ্ধের সমার্থক শব্দ আসলে অপূরণীয় ক্ষতি। তাইতো এ গ্রামের সামান্য এক চাষি হয়ে উঠলেন সারা ভারতে বাঁশের তৈরি পোলো বলের একমাত্র নির্মাতা যার তৈরি বল ছড়িয়ে পড়ত অক্ষাংশ দ্রাঘিমাংশর তোয়াক্কা না করে। বাংলার একমাত্র এ গ্রামে এলেই আপনি দেখতে পাবেন যে মেয়েটি স্কুল ব্যাগ কাঁধে নেয় সে ৫৮ কেজি বিভাগে ভারোত্তলনে দেশকে সোনাও এনে দেয়। দেউলপুর কেবল একটি গ্রাম নয় এটি একটি পীঠস্থান যেখানে কেবল দেবতারাই বাস করেন না এখানে দারিদ্রকে জয় করে ইতিহাস গড়ার কারিগররাও বাস করেন। দেউলপুর নিয়ে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/deulpur/
- ১৯৬৬ বিশ্বকাপেই প্রথম ম্যাসকটের ব্যবহার চালু হয়। এই ম্যাসকটটির নাম ছিল ‘ ওয়ার্ল্ড কাপ উইলি ‘। এই বিশ্বকাপেই প্রথম নির্দিষ্ট কিছু ম্যাচকে স্যাটেলাইট দ্বারা সম্প্রচারের ব্যবস্থা করা হয় বিভিন্ন মহাদেশ জুড়ে। ১৯৬৬ বিশ্বকাপ সম্পর্কে এমনই নানা তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/fifa-world-cup-1966/
- বিখ্যাত পদার্থবিজ্ঞানী মেঘনাদ সাহা তৎকালীন কলকাতা উত্তর-পশ্চিম লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়ে বাম সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে নির্বাচিত সাংসদ হন। কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার নির্বাচনী প্রচার শোনা যেত মস্কো রেডিওতে। সব মিলিয়ে ২০ লক্ষ ব্যালট বক্স তৈরি হয়েছিল সেই নির্বাচনে। ভাবছেন কোন নির্বাচনের কথা বলা হচ্ছে? ভারতের প্রথম সাধারণ নির্বাচন। ১৯৫১ সালের ২৫ অক্টোবর শুরু হয়ে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/first-indian-general-election/

আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- সত্যনারায়ণ ভগবান বিষ্ণুরই আরেক রূপ। তিনি সত্যপীর নামেও পরিচিত। প্রচলিত কাহিনী অনুযায়ী, সত্যনারায়ণ পীরের ছদ্মবেশ ধারণ করে নিজের পূজা প্রচলন করেছিলেন। গবেষকদের মতে, বাংলার সত্যনারায়ণ বা সত্যপীর ধারণাটি হিন্দু ও মুসলমান সংস্কৃতির সংমিশ্রণের ফল। পূর্ণিমা বা সংক্রান্তির দিন এই ব্রত পালন করা হয়। যে কেউ এই ব্রত করতে পারে। বিস্তারিত ব্রতকথা দেখুন এই ভিডিওতে https://youtu.be/_PwRyfxotgA
- অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। ষোল সোমবারের ব্রত নিয়ে ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/7QgUBv_yTeY

অন্যান্য আরও যা পড়বেন :
- মে মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/may/
- মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-born/
- মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান