আজ বাংলা ১৪৩২ সালের ৫ জ্যৈষ্ঠ এবং ইংরাজি ২০২৫ সালের ২০ মে। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
- আজ ডেনিম জিন্সের জন্মদিন। নীল রঙের একটি ট্রাউজার, পকেটগুলো জোড়া তামার বল্টু দিয়ে। আবার ডান পকেটের ভেতর একটা ছোট্ট ট্যাঁক পকেট। গরীব থেকে ধনী, কিশোর থেকে ষাটোর্ধ্ব সবাই বুঁদ হয়ে আছে এই একটি পোশাকে। ডেনিম জিন্সের জন্মলগ্ন থেকে বড় হয়ে ওঠার সেই অত্যাশ্চর্য কাহিনী সম্পর্কে বিশদে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/history-of-denim-jeans/
- আজ বিপিনচন্দ্র পালের মৃত্যুদিন। ইতিহাস-খ্যাত ত্রয়ী ‘লাল-বাল-পাল’-এর ‘পাল’ হলেন বিপিনচন্দ্র পাল। তাঁকে বৈপ্লবিক চিন্তাধারার জনক বলা হয়ে থাকে। চরমপন্থায় বিশ্বাসী বিপিনচন্দ্র গান্ধীজীর অসহযোগ আন্দোলনের তীব্র প্রতিবাদ করেছিলেন। আজীবন অসংখ্য সংবাদপত্র সম্পাদনা করেছেন তিনি এবং সাংবাদিক হিসেবে সেগুলিকে ব্যবহারও করেছিলেন তিনি ব্রিটিশ বিরোধী হাতিয়ার হিসেবে। এই বীর বিপ্লবী, সাংবাদিক ও লেখক বিপিনচন্দ্র পাল সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bipin-chandra-pal/
- আজ ছন্দা গায়েনের মৃত্যুদিন। প্রথম অসামরিক ভারতীয় মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন ছন্দা গায়েন। একটিমাত্র অভিযানেই সবচেয়ে দ্রুত মাত্র আটচল্লিশ ঘন্টার ব্যবধানে এভারেস্ট এবং আরেকটি আট-হাজারী শৃঙ্গ মাউন্ট লোটসে জয় করে রেকর্ড গড়েছিলেন তিনি। বিশ্বের সবচেয়ে দুর্গমতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা জয়ের কৃতিত্বও অর্জন করেছিলেন। কিন্তু কাঞ্চনজঙ্ঘার সবচেয়ে কঠিন পশ্চিমদিকের পথ অতিক্রম করে আরও একবার শৃঙ্গ জয়ের জন্য অগ্রসর হয়েছিলেন তিনি। শেষপর্যন্ত তুষারধ্বসের কবলে পড়ে নিঁখোজ হয়ে যান এবং দীর্ঘদিন পরেও কোনো খোঁজ না পাওয়া গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এই প্রতিভাবান পর্বতারোহী সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/chhanda-gayen/
- আজ মতিলাল শীলের মৃত্যুদিন। ইংরেজদের চাকরি ছেড়ে শিশি বোতলের ব্যবসা জীবন শুরু, আর সেখানে থেকে জল-অচল অন্তজ শ্রেণীর মানুষটি হয়ে উঠলেন অন্যতম ধনী ‘বঙ্গের সওদাগর’। রোজগার করেছেন অনেক কিন্তু সেসব অর্থহীন অপচয় করেননি বরং সেই যুগের মানসিকতায় কয়েক যোজন এগিয়ে থেকে উপার্জিত অর্থ ব্যয় করেছেন সামাজিক কাজে। কাজের বিচারে রামমোহন-বিদ্যাসাগরদের থেকে খুব একটা পিছিয়ে নেই, সময় কালেও দুজনের মধ্যমণি, অথচ বাঙালি তাঁকে ভুলে গিয়েছে। ইতিহাস বিস্মৃত বাঙালির জন্য মতিলাল শীলের জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/muttylal-seal
- আজ সফিউদ্দীন আহমেদের মৃত্যুদিন। বাংলাদেশের এক খ্যাতনামা চিত্রশিল্পী সফিউদ্দীন আহমেদ। কালো রং-কে তিনি মনে করতেন ‘রংয়ের রাজা’। ওয়াশিংটন, বেলগ্রেড, জাপান, ঢাকার জাদুঘর ও শিল্প আ্যকাডেমিসহ দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে তাঁর শিল্পকর্ম সংগৃহীত রয়েছে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/safiuddin-ahmed/
- আজ ক্রিস্টোফার কলম্বাসের মৃত্যুদিন। আমেরিকার আবিষ্কারক হিসেবে ইতিহাসখ্যাত নাবিক এবং অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস। যদিও গবেষণার ফলে দেখা গেছে কলম্বাস সর্বপ্রথম আমেরিকা আবিষ্কার করেননি। তবে তিনি একজন ইউরোপীয় হিসেবে আমেরিকার ভূখণ্ডে বসতি স্থাপন করেছিলেন। ফলত, ইউরোপীয়দের কাছে আমেরিকায় বাণিজ্য এবং উপনিবেশ স্থাপনের পথ প্রশস্ত হয়ে গিয়েছিল। মশলার লাভজনক বাণিজ্যের জন্য এশিয়ায় যাওয়ার পরিকল্পনা করে আমেরিকার ভূখণ্ডে এসে অবতরণ করেছিলেন তিনি। ইতিহাসখ্যাত অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/christopher-columbus/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২০ মে। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-may-20
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ জয় মঙ্গলবার। বিস্তারিত ব্রতকথা জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jai-mangal-bar/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- মধু অপরিসীম উপকারী ও পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার অথচ উপযুক্ত প্রচার ও উৎসাহের অভাবে মধুকে কেউ গুরুত্বপূর্ণ খাদ্য হিসেবে গ্রহণ করে না। এমনকি মধু সম্পর্কিত ধারণাও আমাদের খুবই কম – তাই আমরা জানিই না মধু বিভিন্ন ধরণের হয় ফুলের রেণুর উপস্থিতিতে মধুর স্বাদ গন্ধ উপকারিতা সবই পাল্টে যায়। আমরা এখানে বিভিন্ন প্রকার মধু তাদের উপকারিতা ও খাওয়ার পদ্ধতি ইত্যাদি তুলে ধরেছি। আরও বেশি তথ্যের জন্য কমেন্ট করুন আমরা মধু বিশেষজ্ঞের থেকে মতামত নিয়ে জানাবো । আপাতত মধু সম্পর্কিত নানা তথ্য পড়ুন এখানে https://sobbanglay.com/sob/honey
- প্রতিদিন সকালে মধুর সন্ধানে বেরিয়ে পড়ে অনুসন্ধানী মৌমাছি বা scout মৌমাছি।এই মৌমাছি যখন মধুর সন্ধান পায় তখন সে আনন্দে আত্মহারা হয়ে মৌচাকে ফিরে যায় তার দলবলকে খবর দিতে। মৌমাছি উড়ে উড়ে চলে তাই তারা পিঁপড়ের মত ফেরোমেন (বিশেষ রাসায়নিক পদার্থ) খরচ করে সহজে খাবারের দিক নির্দেশ করতে পারে না। তাহলে উপায়? আমারা এখানে জেনে নেব মৌমাছি মধুর সন্ধান পেলে বাকি মৌমাছিদের জানায় কীভাবে? পড়ুন এখানে https://sobbanglay.com/sob/how-bee-informs-honey-source/
- ২০১১ সালের আজকের তারিখে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেন। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mamata-bandopadhyay/
- সেটা ১৯৫৮ সালের ২০ মে। জনৈক রামবাহাদুর থাপা রাতের অন্ধকারে ভূত সন্দেহে বেশ কিছু আদিবাসীকে হত্যা করেন। এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় রামবাহাদুর থপ বনাম ওড়িশা সরকার মামলা। এই মামলা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rambahadur-thapa-vs-state-of-orissa-case-1959/

আজ কী দেখবেন :

অন্যান্য আরও যা পড়বেন :
- মে মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/may/
- মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-born/
- মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান