সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
- আজ ভগিনী নিবেদিতার জন্মদিন। তিনি একজন অ্যাংলো-আইরিশ বংশোদ্ভুত সমাজকর্মী, লেখিকা, শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা। নারী শিক্ষা ও সমাজসেবায় তাঁর অবদান অনস্বীকার্য। তাঁকে নিয়ে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sister-nivedita
- আজ জোনাস সাল্কের জন্মদিন। পোলিও ভাইরাসের টিকা আবিষ্কার করেই সমগ্র বিশ্বে বিখ্যাত হয়ে আছেন তিনি। মানব সমাজের কল্যাণার্থে তাঁর এই যুগান্তকারী কাজের জন্য কোনো পেটেন্টও নেননি তিনি। তাঁর এই যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতি স্বরূপ ১৯৬৩ সালে তাঁর নামে স্থাপিত হয় ‘সাল্ক ইনস্টিটিউট’। মহান এই জীব বিজ্ঞানীর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/jonas-salk/
- আজ বিল গেটসের জন্মদিন। প্রথাগত পড়াশোনা তাঁর ভালো লাগতো না, সারাদিন কম্পিউটার নিয়ে ঘাঁটাঘাঁটি করতে ভালোবাসতেন তিনি আর সেই আগ্রহ থেকেই মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠা করেন তিনি। ক্রমে এই মাইক্রোসফট বিশ্বের সকল কম্পিউটারের উপযুক্ত সফটওয়্যার নির্মাণ শুরু করে। ১৯৮৭ সালে ‘ফোর্বস পত্রিকা’ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় বিল গেটসের নাম অন্তর্ভুক্ত করে। তাঁর জীবন ও মাইক্রোসফটের সৃষ্টি সম্পর্কে জানতে গেলে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/bill-gates/
- আজ অন্নদাশঙ্কর রায়ের মৃত্যুদিন। আইসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন তিনি এবং ওড়িশার প্রথম আইসিএস অফিসারও নির্বাচিত হন তিনি। ওড়িয়া, হিন্দি, ইংরেজি, সংস্কৃত ভাষা জানলেও বাংলা ভাষাকেই তিনি সাহিত্য সৃষ্টির মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন। তাঁর অমর সৃষ্টি ‘তেলের শিশি ভাঙল বলে’ বাংলা সাহিত্যের একটি অনবদ্য সৃষ্টি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/annada-shankar-ray/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৮ অক্টোবর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-28
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ কোজাগরী লক্ষ্মীপূজা। কোজাগরী লক্ষ্মীপূজা, তার ইতিহাস এইসব নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/laxmi-puja/
- কোজাগরী লক্ষ্মীপূজার পিছনে প্রচলিত ব্রতকথা জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/kojagari-laxmi-puja
- কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/yama-pukur-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- কোজাগরী লক্ষ্মীপূজার কথা আমরা সকলেই জানি। কিন্তু বাংলাতেই অনেক বাড়িতে কোজাগরী পূর্ণিমার বদলে কালীপূজার রাতে লক্ষ্মীপুজো করা হয়। এই পুজোকে অনেকে বলে থাকেন ‘অলক্ষ্মী বিদায়’। পুরাণে বলে লক্ষ্মীর বড়ো বোন অলক্ষ্মী। কেন তাকে বিদায় করা হয়? লক্ষ্মীপূজার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে এই অলক্ষ্মী পূজা। এই পূজা সম্পর্কে সবিস্তারে জানতে এখনই পড়ুন – https://sobbanglay.com/sob/alaxmi-puja/
- লক্ষ্মীপুজোও থিমের উপর? তিন দিন ধরে লক্ষ্মীপুজো কখনো ভেবেছেন? কিন্তু এটাই সত্যি। হাওড়ার খালনা গ্রামে দুর্গাপুজোর মত বিরাট আয়োজন করে লক্ষ্মীপূজা হয়ে আসছে প্রায় দুশো-তিনশো বছর ধরে। শুধুমাত্র লক্ষ্মীপুজোর এই খ্যাতির কারণেই এই গ্রামের নাম লোকমুখে হয়ে গেছে লক্ষ্মীগ্রাম। খালনার লক্ষ্মীপুজো সম্পর্কে জেনে নিতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/khalna-laxmi-puja/
- কসমেটিক্স ও মেক-আপের দুনিয়ায় ‘ল্যাকমে’ একটি বিখ্যাত নাম। ভারতীয় নারীর সৌন্দর্যকে ধরে রাখতে একমাত্র জনপ্রিয় ব্র্যাণ্ড হিসেবে ছড়িয়ে পড়ে ‘ল্যাকমে’। প্রসাধনী কোম্পানির এই নামকরণের আড়ালের কাহিনীটি জানেন কি? জে.আর.ডি টাটার হাত ধরে শুরু হওয়া এই কোম্পানির নামের আড়ালের কাহিনীটি জেনে নিতে এখনই পড়ুন – https://sobbanglay.com/sob/lakme-and-godess-laxmi/
- ভগিনী নিবেদিতা একজন অ্যাংলো-আইরিশ বংশোদ্ভুত সমাজকর্মী লেখিকা শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা। নারী শিক্ষা ও সমাজসেবায় তাঁর অবদান আমরা সকলেই জানি। এখানে আমরা ভগিনী নিবেদিতা রচিত গ্রন্থাবলী নিয়ে আলোচনা করব এখানে https://sobbanglay.com/sob/books-of-sister-nivedita/
- ১৮৯৮ সালে কলকাতা শহর ভয়াবহ প্লেগ মহামারীতে আক্রান্ত হয়। এই মহামারীতে প্রথমবার ত্রাণের কাজ করেছিল তখনকার সদ্যগঠিত রামকৃষ্ণ মিশন এবং এই সেবার কাজে যেসমস্ত মানুষ এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে স্মরণীয় হলেন ভগিনী নিবেদিতা। জানুন আর্তের সেবায় ভগিনী নিবেদিতার সেই অবিস্মরণীয় ভূমিকা। পড়ুন এখানে https://sobbanglay.com/sob/kolkata-plague-and-sister-nivedita/
- কো জাগতী– অর্থাৎ কে জেগে আছ–কথাটি থেকে কোজাগরী। উৎপত্তির দিক দিয়ে ভাবলে কিছু পুরাণ অনুযায়ী লক্ষ্মী দেবসেনা রূপে জন্ম নিয়ে কার্তিকেয়র পত্নী হন। আবার কিছু পুরাণ মতে তিনি গণেশপত্নী। আগে সমাজে বিশেষ করে গ্রামে দুর্গাপূজা নিয়ে এত মাতামাতি ছিল না। বরং কোজাগরী লক্ষ্মীপূজাই ছিল বড় উৎসব। লক্ষ্মীর বাহন পেঁচা কেন? কেউ কেউ বলেন, লক্ষ্মীর দেওয়া ধন যারা অপব্যবহার করে, তাদের কপালে লেখা আছে যমের দণ্ড—এই কথা ঘোষণা করে লক্ষ্মীর বাহন। এই রকম আরও না জানা কোজাগরী লক্ষ্মীপূজার ইতিহাস জানুন লেখক রানা চক্রবর্তীর কলমে https://lekhalikhi.sobbanglay.com/essays/kojagori-laxmi-by-rana/
আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ ভগিনী নিবেদিতার জন্মদিন। ভগিনী নিবেদিতা ছিলেন একজন অ্যাংলো-আইরিশ বংশোদ্ভুত সমাজকর্মী, লেখিকা, শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা। ১৮৯৫ সালে লন্ডন শহরে তিনি স্বামী বিবেকানন্দের সাক্ষাৎ পান এবং ১৮৯৮ সালে ভারতে চলে আসেন। একই বছর ২৫ মার্চ তিনি ব্রহ্মচর্য গ্রহণ করলে স্বামী বিবেকানন্দ তাঁর নামকরণ করেন “নিবেদিতা”। ভগিনী নিবেদিতা ভারতের সবচেয়ে প্রভাবশালী মহিলাদের মধ্যে অন্যতম। নারী শিক্ষা ও সমাজসেবায় তাঁর অবদান অনস্বীকার্য। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে শুনুন এখানে
.
.
.
.
.
.
ধর্মীয় অনুষ্ঠান :
আজ কোজাগরী লক্ষ্মী পূজা। বলা হয় এই পূজা করলে তার ঘরে রাজলক্ষ্মী,ভাগ্য লক্ষ্মী, কুল লক্ষ্মী ও যশ লক্ষ্মী অচলা থাকেন। তার কোনো কিছুরই অভাব থাকে না। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে
.
.
.
.
.
.
যমপুকুর ব্রত কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত পালন করা হয়। আবার কোন কোন মতে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি সুন্দর ভিডিও আকারে দেখুন এখানে
.
.
.
.
.
.
অন্যান্য আরও যা পড়বেন :
অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান