আজ বাংলা ১৪৩২ সালের ১৯ ফাল্গুন এবং ইংরাজি ২০২৬ সালের ৪ মার্চ। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ তরু দত্তের জন্মদিন। তরু দত্ত একজন ক্ষণজন্মা বাঙালি মহিলা কবি যিনি ইংরেজি ও ফরাসি ভাষায় সাহিত্য রচনা এবং অনুবাদের জন্য বিখ্যাত হয়ে আছেন। তিনি শুধু কবি ছিলেন না, তিনি একাধারে ঔপন্যাসিক ও অনুবাদকও ছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/toru-dutt/
আজ ক্যাবারে কুইন মিস শেফালির জন্মদিন। সত্যজিৎ রায় তাঁকে সিনেমায় অভিনয়ের জন্য ডেকেছিলেন। উত্তমকুমার ছিলেন তাঁর গুণমুগ্ধ ভক্ত। বাংলা থিয়েটারের মঞ্চেও দাঁড়িয়েছেন তিনি। আবার অসংখ্য বলিউডের ছবিতেও দেখা গেছে তাঁকে।নিম্নবিত্ত পরিবারের সাধারণ একটি মেয়ে থেকে মিস শেফালি হয়ে ওঠার যাত্রা এবং তাঁর জীবনের আরও নানাদিক সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/miss-shefali
আজ ভানু বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুদিন। তিনি বাংলা চলচ্চিত্রের জগতে একজন স্মরণীয় ব্যক্তিত্ব। হাসির ছবি বা বাংলা কমেডি সিনেমার ইতিহাসে অভিনেতা হিসাবে তাঁর নাম উজ্জ্বল অক্ষরে লেখা রয়েছে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bhanu-bandyopadhyay/
আজ নাট্যকার সংগীতস্রষ্টা সম্পাদক এবং চিত্রশিল্পী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন। তিনি দ্বারকানাথ ঠাকুরের পৌত্র ও দেবেন্দ্রনাথ ঠাকুরের পঞ্চম পুত্র। তাঁকে নিয়ে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jyotirindranath_tagore/
আজ সত্যেন্দ্র প্রসন্ন সিংহ ওরফে লর্ড সিনহার মৃত্যুদিন। তিনিই প্রথম ভারতীয় যিনি বিহার ও ওড়িশার প্রথম গভর্নর হয়েছিলেন। বাংলার প্রথম ভারতীয় অ্যাডভোকেট – জেনারেলও ছিলেন তিনি। তিনিই প্রথম ভারতীয় যিনি নির্বাহী পর্ষদের সদস্য ছিলেন সেইসঙ্গে ছিলেন ব্রিটিশ মন্ত্রকের সদস্য। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/satyendra-prasanna-sinha/
আজ কে. ভি. রঘুনাথ রেড্ডির মৃত্যুদিন। ইন্দিরা গান্ধী তাঁর ‘গরীবি হটাও দেশ বাঁচাও’ নামের বিখ্যাত কর্মসূচীর অংশ হিসেবে যে কুড়ি দফা কর্মসূচী গ্রহণ করেছিলেন, সেটির রচয়িতা ছিলেন পেশায় আইনজীবী কে. ভি. রঘুনাথ রেড্ডি। জনজীবনের মানোন্নয়নে বদ্ধ-পরিকর ছিলেন তিনি। শ্রমিকদের সমস্যায় গভীর আগ্রহ দেখাতেন এবং কেন্দ্রীয় শ্রমমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনবার রাজ্যসভার সদস্য হিসেবে তিনি নির্বাচিত হন। তিনটি রাজ্যের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব সামলেছিলেন তিনি দক্ষতার সঙ্গে। ফৌজদারি আইন বিষয়ে তাঁর লেখা গ্রন্থ ছাত্র-ছাত্রীদের কাছে জনপ্রিয় একটি সহায়ক গ্রন্থ। এই প্রতিভাবান মানবহিতৈষী রাজনীতিবিদ কে. ভি. রঘুনাথ রেড্ডি সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/k-v-raghunatha-reddy/
বাংলায় যা দোল সারা ভারতে এমনকি সারা বিশ্বে তার পরিচিতি ‘হোলি’ নামে। শুধু হোলি বা দোল নয় সারা ভারতে এর অন্যান্য অনেক নামও আছে। সমস্তই জানতে পড়তে হবে এখানে https://sobbanglay.com/sob/holi_doljatra/
শান্তিনিকেতন যেন বাঙালির আবেগ। এখানে রয়েছে রবি ঠাকুরের প্রতিষ্ঠা করা বিশ্ববিদ্যালয়। তবে বিশ্বভারতী ক্যাম্পাস ছাড়াও রয়েছে অনেকগুলো ভ্রমণস্থান। শান্তিনিকেতন গেলে কী দেখবেন তা বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/places-to-visit-in-shantiniketan
গড়পঞ্চকোট থেকে ১০ কিমি দূরে পাহাড়ের দক্ষিণ-পূর্ব ঢালে কাশীপুর রাজার তৈরি বিরিঞ্চিনাথের মন্দির । সেই মন্দিরে রয়েছে বিরিঞ্চিনাথের লিঙ্গমূর্তি । বিরিঞ্চিনাথ মন্দিরটির বৈশিষ্ট তার প্রাচীনত্বে এবং গাম্ভীর্যে । এখানে সময় যেন থমকে আছে । সামনের প্রাচীন বটগাছটি তারসংখ্য ঝুড়ি বিন্যাস করে বিগত কয়েক শতাব্দীর সাক্ষ্য বহন করছে । বিকেলে নিয়ম করে সেই বটগাছের নিচে পুজোর চল আছে এই চল কত শতাব্দী ধরে চলে আসছে কেউ জানেনা । মন্দিরের কিছুটা দূরেই আছে একটি আকরিক লোহার কারখানা । তার কর্মব্যস্ততা ও মন্দিরের আধ্যাত্মিকতা কিন্তু কোনোভাবেই দ্বন্দ্ব সৃষ্টি করে না বরঞ্চ কর্ম ও আধ্যাতিকতার মেলবন্ধন ঘটায় । বিরিঞ্চিনাথ ভ্রমণের খুঁটিনাটি জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/birinchinath/
সাইজ এক মিলিমিটারেরও কম। বাসস্থান – হিমালয়ের চূড়া থেকে গভীর সমুদ্রের তলদেশ, ক্রান্তীয় বৃষ্টিঅরণ্য থেকে আন্টার্কটিকা, সাহারা মরুভূমি থেকে আপনার বাড়ির পাশের পুকুর মোটামুটি সব জায়গাতেই বংশবিস্তার করার পর এবার নজর পড়েছে মহাকাশে। ওখানেও খুঁজলে অনায়াসে পাবেন এদের। বিজ্ঞানীদের ধারণা আগামী দিনে পৃথিবীতে যত রকম মহাজাগতিক দুর্যোগ ঘটতে পারে – তার প্রায় সবগুলোতেই এরা বেঁচে থাকবে। ভাবছেন তো প্রায় অবিনশ্বর এই প্রাণীটি কে? এরা টার্ডিগ্রেড। পৃথিবীর অন্যতম বিস্ময়কর প্রাণী। এদের সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/tardigrade/
সাঁওতাল জাতিগোষ্ঠীর মানুষেরা প্রধানত ‘সারনা’ বা ‘সারি’ ধর্মীয় দর্শন মেনে চলেন। তাঁরা মূলত প্রকৃতি পূজারী। তাঁদের প্রধান দেবতা মারাং বুরু। স্বভাবতই নানা উপকথা, কাহিনী মারাং বুরুকে নিয়ে প্রচলিত আছে সাঁওতাল সমাজে। মারাং বুরুই নাকি প্রথম মানব জুটি, পিলচু-হারাম এবং পিলচু-বুধিকে চাষাবাদ, নাচ, শিকার এবং চোলাই মদ তৈরি করতে শিখিয়েছিলেন। আজও সাঁওতালরা মদ খেতে বসলে কয়েক ফোঁটা মদ বা চোলাই তাঁদের পূর্বপুরুষ ও মারাং বুরুর উদ্দেশ্যে ছিটিয়ে দেন সেই ভাত থেকে চোলাই তৈরি করতে শিখিয়ে দেওয়ার উপকথা ধরেই। মারাং বুরুকে নিয়ে প্রচলিত বিভিন্ন উপকথা, পৌরাণিক কাহিনীর পাশাপাশি কীভাবে তাঁর পূজ্জা করা হয় সেইসবই আমরা জেনে নেব এই ভিডিওতে https://youtu.be/-wISFTLf6Pg
১৮৪৭ সালে কলকাতার জানবাজারের রানি রাসমণিদেবী কাশীতে তীর্থযাত্রার ঠিক আগের দিন রাতে দেবী কালীর স্বপ্নাদেশ পান যে তার কাশী যাওয়ার প্রয়োজন নেই। গঙ্গাতীরেই একটি মন্দিরে কালী মূর্তি প্রতিষ্ঠা করে পূজা করলে দেবী সেই মূর্তিতে আবির্ভূত হয়েই পূজা গ্রহণ করবেন। তখন রানি দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের অজানা ইতিহাস দেখুন এই ভিডিওতে https://youtu.be/u-Xe9298BMo
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান