সববাংলায়

৯ পৌষ | ২৫ ডিসেম্বর | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ৯ পৌষ এবং ইংরাজি ২০২৪ সালের ২৫ ডিসেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

৯ পৌষ | ২৫ ডিসেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ যীশুখ্রিষ্টের জন্মদিন। প্রেম ও ক্ষমার বাণী প্রচার করতে ঈশ্বরের পুত্র হিসেবে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন যিশু খ্রিস্ট। ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুর পরেও পুনর্জীবিত হয়েছিলেন তিনি, দেখা করেছিলেন তাঁর শিষ্যদের সঙ্গে। বাইবেলে একেই ‘রেজারেকশন’ বলা হয়। লিওনার্দো ভিঞ্চির সেই বিখ্যাত ছবির কথা মনে আছে নিশ্চয়ই? দ্য লাস্ট সাপার। তাঁর জীবনের অনেক না জানা কথা জানতে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/jesus-christ/
  • আজ ভারতের দশম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। বিজেপি দলের প্রথম প্রধানমন্ত্রী তিনি। তাঁর আমলেই সোনালি চতুর্ভুজ প্রকল্প, ‘প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্প’ শুরু হয়। পোখরানে পাঁচটি পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ এবং কার্গিল যুদ্ধ তাঁর আমলেই সংঘটিত হয়েছিল। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/atal-bihari-vajpayee/
  • আজ মদনমোহন মালব্যের জন্মদিন। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন মদনমোহন মালব্য। কংগ্রেসের নরমপন্থী নেতা হিসেবে মোট চার বার তিনি সভাপতি নির্বাচিত হন। দ্য লিডার, হিন্দুস্তান টাইমস ইত্যাদি বিখ্যাত কিছু জাতীয়তাবাদী পত্রিকার সম্পাদনার সঙ্গে জড়িত ছিলেন তিনি। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক উজ্বল জ্যোতিষ্ক মদনমোহন মালব্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/madan-mohan-malaviya/
  • আজ অনন্ত প্রসাদ শর্মা্র জন্মদিন। তিনি একজন প্রতিভাশালী ভারতীয় রাজনীতিবিদ। স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়ে স্নাতক ডিগ্রি লাভ করা হয়নি, মাঝপথেই ছেড়ে দেন কলেজ। রেল ইউনিয়নের নেতা ছিলেন প্রথমদিকে। জওহরলাল নেহেরুর আহ্বানে রাজনীতির বিরাট ময়দানে এসে উপস্থিত হন। পরবর্তীকালে দুবার লোকসভা এবং তিনবার রাজ্যসভার সদস্যপদ লাভ করেছিলেন নিজের দক্ষতায়। একই সঙ্গে পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব পেয়েছিলেন। বিতর্কও কম হয়নি তাঁকে নিয়ে। এমনই সুদক্ষ এবং বিচক্ষণ একজন রাজনীতিবিদ অনন্ত প্রসাদ শর্মা সম্পর্কে আরও বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ananta-prasad-sharma/
  • আজ পণ্ডিত রাম নারায়ণের জন্মদিন। সারেঙ্গীকে বাদ্যযন্ত্র হিসেবে তা দিয়ে যে একটা গোটা একক অনুষ্ঠান চালানো সম্ভব তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। তিনিই প্রথম ভারতীয় সারেঙ্গীবাদক যিনি প্রভূত আন্তর্জাতিক সাফল্য পেয়েছিলেন। ইউরোপ ও আমেরিকায় তিনি বহু অনুষ্ঠান করেছেন। লাহোরের অল ইণ্ডিয়া রেডিওয় সারেঙ্গীবাদক হিসেবে কাজ করতে করতে ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের দুনিয়ায় আলোড়ন তৈরি করতে থাকেন তিনি। কীভাবে তাঁর এই সারেঙ্গী-যাপন চলেছে জানতে গেলে পড়ুন – https://sobbanglay.com/sob/ram-narayan/
  • আজ নওশাদ আলীর জন্মদিন। শাস্ত্রীয় সঙ্গীতকে চলচ্চিত্রে প্রথমবার সার্থকভাবে ব্যবহারের মাধ্যমে জনপ্রিয় করার জন্য বিশেষভাবে পরিচিতি লাভ করেছিলেন নওশাদ আলী। তিনি ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’র মতো বেশ কিছু জনপ্রিয় ও বিখ্যাত চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন। লতা মঙ্গেশকর, মহম্মদ রফিদের প্রতিষ্ঠার পিছনে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর সম্পর্কে বিস্তারিত পড়িউন এখানে – https://sobbanglay.com/sob/naushad-ali
  • পুরনো ক্যালেন্ডার অর্থাৎ জুলিয়ান বর্ষপঞ্জি অনুযায়ী আজ সপ্তদশ শতাব্দীর বিস্ময়কর প্রতিভাধর ব্রিটিশ পদার্থবিদ এবং গণিতবিদ স্যার আইজ্যাক নিউটনের জন্মদিন। তাঁর জীবনের জানা-অজানা তথ্য জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/isaac-newton
  • আজ নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মৃত্যুদিন। তিনি আধুনিক বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কবি। কবিতা ছাড়াও, প্রবন্ধ, উপন্যাস, ছড়া লেখার পাশাপাশি তিনি দীর্ঘকাল ধরে পত্রিকা সম্পাদনার কাজও করেছেন। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/nirendranath-chakraborty/
  • আজ ভূপেন্দ্রনাথ দত্তের মৃত্যুদিন। তিনি ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, বিশিষ্ট সমাজবিজ্ঞানী এবং নৃতত্ত্ববিদ। তিনি ছিলেন স্বামী বিবেকানন্দের ছোট ভাই। ‘এশিয়াটিক সোসাইটি’ তাঁর সম্মানে ‘ডঃ ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি বক্তৃতা’ উপস্থাপনা করে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bhupendra-nath-dutta/
  • আজ চক্রবর্তী রাজাগোপালাচারীর মৃত্যুদিন। কেবল রাজনীতিবিদ নন, একাধারে আইনজীবী, স্বাধীনতা সংগ্রামী এবং একজন উচ্চমানের লেখক ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী। ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করে ব্রিটিশদের প্রতি নমনীয় মনোভাব দেখিয়ে কংগ্রেস সতীর্থদের রোষের মুখে পড়েছিলেন রাজাগোপালাচারী। তিনি গঠন করেছিলেন স্বতন্ত্র পার্টি যা কিনা বৃহত্তম বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল। এমন প্রতিভাবান এবং বিতর্কিত এক ব্যক্তিত্ব চক্রবর্তী রাজাগোপালাচারীর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/chakravarti-rajagopalachari/
  • আজ ভারতের সপ্তম রাষ্ট্রপতি জৈল সিং-এর মৃত্যুদিন। জ্ঞানী জৈল সিং ছিলেন স্বাধীন ভারতের সপ্তম রাষ্ট্রপতি। শিখ সম্প্রদায় থেকে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতিও ছিলেন তিনি। ‘গুরু গ্রন্থসাহেব’ পাঠে শিক্ষিত হওয়ার কারনে তিনি ‘জ্ঞানী‘ উপাধি লাভ করেন৷ তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/history/giani-zail-singh/
  • আজ চার্লি চ্যাপলিনের মৃত্যুদিন। তাঁর মাথার টুপি আর নাকের নিচের ছোট্ট গোঁফটাই যথেষ্ট তাঁর পরিচয়ের জন্য। নির্বাক সিনেমার যুগে একটা কথা না বলেও তিনি দমফাটা হাসিতে মাতিয়ে দিয়েছেন সারা পৃথিবীর অগনিত মানুষকে। সেই তিনিই ব্যক্তিগত জীবনে ছিলেন চরম অসুখী। গলি থেকে রাজপথে উত্তরনের মহাকব্যিক গল্পের নায়ক তিনি। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/charlie-chaplin/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৫ ডিসেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-december-25

ধর্মীয় অনুষ্ঠান :

  • ২৫ ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে যে উৎসব পালিত হয় তাকে সারা বিশ্বজুড়ে বলা হয় ক্রিসমাস আর বাংলায় বড়দিন। যদিও এই দিনটি যিশুর আসল জন্মদিন কিনা তা জানা নেই। কিন্তু এই দিনটিই সারা বিশ্বজুড়ে খ্রিস্টান ধর্মাবলম্বীরা যীশুর জন্মদিন হিসাবে পালন করে থাকে। শুধু খ্রিস্টানরাই নয় অ-খ্রিষ্টান সম্প্রদায়ও এই দিনটি ধুমধামের সাথে পালন করে থাকে। বড়দিন নিয়ে অনেক তথ্য জানতে পড়ুন https://sobbanglay.com/sob/chrismas/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • ইংরেজিতে বড়দিনের শুভেচ্ছা জানাতে অনেকে লেখে ‘হ্যাপি ক্রিসমাস’ আবার অনেকে লেখে “হ্যাপি এক্সমাস” (Happy Xmas)।  কিন্ত ক্রিসমাসকে এক্স মাস বলার রীতি এল কিভাবে সেটা ভেবে দেখেছেন কখনও? অনেকে মনে করে এই এক্স যীশু খ্রীস্টের চিহ্ন হিসাবে ব্যবহার করা হয়। আবার অনেকে মনে করে ক্রিসমাসকেই ছোট করে এক্স মাস বলা হয়। আবার এমন ভুল ধারণাও মানুষের মধ্যে আছে যে ক্রিসমাস শব্দ থেকে ক্রাইস্ট বা খ্রীস্ট শব্দটি বার করে এক্সমাস বানিয়ে নাকি শব্দটিকে ধর্মনিরপেক্ষ করা হয়েছে। বাস্তবে এই এক্সমাস বলার কারণ কিন্তু একেবারে ভিন্ন। আসল কারণ জানতে পড়ুন এইখানে https://sobbanglay.com/sob/how-chrismas-became-xmas/
  • বড়দিন বলতেই আমরা যেটা বুঝি সান্তা ক্লস ক্রিসমাস ট্রি এবং অতি অবশ্যই প্লাম কেক বা ফ্রুট কেক। সত্যি কথা বলতে কি আলোর বাজী ছাড়া দীপাবলি, ইফতার ছাড়া ঈদ যেমন অসম্পূর্ণ তেমনি ফ্রুট কেক ছাড়া ক্রিসমাস সম্পূর্ণ হয় না যেন। কিন্তু কবে থেকেই বা চালু হোক বড়দিনে কেক খাওয়ার এই রীতি? সেটাই জেনে নেওয়া যাক এখানে https://sobbanglay.com/sob/why-do-we-eat-cake-on-christmas/
  • ক্রিসমাস বা বড়দিন উদযাপনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হল ক্রিসমাস ট্রি। আমরা প্রত্যেকেই দেখেছি দোকানে সাজানো ক্রিসমাস ট্রি যার একদম ওপরে একটি তারা লাগানো আর গাছের ডাল থেকে ঝুলছে বিভিন্ন ঘন্টা।কিন্তু কখনো কি মনে হয়েছে আমাদের ক্রিসমাস পালনের সাথে এই গাছের সম্পর্ক কি?সেটাই জেনে নেব এখানে https://sobbanglay.com/sob/why-do-we-put-up-christmas-trees/
  • বড়দিনের কেক সাণ্টা ক্লজ ক্রিসমাস ট্রি যদি বড়দিনের আসল আমেজ তৈরি করে তবে সেই পরিবেশকে আনন্দঘন করে তোলে একটাই গান-জিঙ্গল বেল।কিন্তু মজার ব্যাপার হল এই গানটির কোথাওই একবারের জন্যও ক্রিসমাস বা সাণ্টা ক্লজ কোনো উল্লেখ নেই।তাহলে ক্রিসমাসের গান হিসেবে এটিকে গাওয়া হয় কেন পৃথিবী জুড়ে? সেটাই জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/how-jingle-bells-become-christmas/
  • ব্যান্ডেল চার্চ ভ্রমণের বিবরণ এবং আরও নানা খুঁটিনাটি তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/trip-to-bandel

৯ পৌষ | ২৫ ডিসেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মৃত্যুদিন। বাংলা কবিতার ইতিহাসে গুরুত্বপূর্ণ কবিদের নাম যদি একত্র করা যায়, তবে সেই তালিকায় অবশ্যই ঠাঁই পাবেন তিনি। কবিতা ছাড়াও, প্রবন্ধ, উপন্যাস, ছড়া লেখার পাশাপাশি তিনি দীর্ঘকাল ধরে পত্রিকা সম্পাদনার কাজও করেছেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://youtu.be/icptJ4pvZnM

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • বাইবেলে বেশ কিছু কাহিনী আছে, যা যীশুর প্যারাবেল নামে পরিচিত।এই কাহিনীগুলি আপাতদৃষ্টিতে খুব ছোট, সহজ গল্প মনে হলেও সেগুলি আসলে এক একটি রূপক এবং দৈনন্দিন জীবনের ব্যাপারে অনেক কথা বলে। এখানে শুনুন নির্মম চাকরের দৃষ্টান্তhttps://youtu.be/fVUCvA_XsuA
  • আজ বড়দিনে তথা ক্রিসমাসে যীশুর প্যারাবেল থেকে একটি শিক্ষামূলক কাহিনী রইল আপনাদের জন্য – দুষ্ট ভাড়াটের দৃষ্টান্ত। দেখুন এখানে https://youtu.be/Z084wP_PBBs

৯ পৌষ | ২৫ ডিসেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • ডিসেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/december/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-born/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

৯ পৌষ | ২৫ ডিসেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading