সববাংলায়

২৬ ডিসেম্বর ।। ৯ পৌষ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ উধম সিং-এর জন্মদিন। তিনি ভারতের একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী যিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের একুশ বছর পর এই হত্যাকাণ্ডের মূল কাণ্ডারী মাইকেল ও’ডায়ারকে লন্ডনে গুলি করে হত্যা করার জন্য। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/udham-singh/
  • আজ চার্লস ব্যাবেজের জন্মদিন। তিনি একজন ব্রিটিশ বহুমুখী প্রতিভা যিনি কম্পিউটারের জনক হিসেবে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/charles-babbage/
  • আজ মাও সে তুং-এর জন্মদিন। গণপ্রজাতন্ত্রী চিনের প্রতিষ্ঠার মূল কাণ্ডারি ছিলেন কমিউনিস্ট বিপ্লবী নেতা মাও সে তুং। ইতিহাসখ্যাত ‘লং মার্চ’-এ নেতৃত্ব দিয়েছিলেন তিনি। চিনের অর্থনৈতিক উন্নয়ন এবং চিনকে শিল্পোন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূচনা করেছিলেন মাও। চিনের ভয়ংকর দুর্ভিক্ষের জন্যও দায়ী ছিলেন তিনি। সক্রিয় রাজনীতির পাশাপাশি সাহিত্যচর্চাও করতেন তিনি। এই প্রতিভাবান এবং বিতর্কিত রাষ্ট্রনায়ক মাও সে তুং সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mao-ze-dong/
  • আজ মোবাইল ফোনের জনক মার্টিন কুপারের জন্মদিন। একসময় নৌবাহিনীর সাবমেরিন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। পরে মোটোরোলা কোম্পানির থেকে অফার পেয়ে সেখানে যোগ দেন। শিকাগো পুলিশ বিভাগের জন্য তৈরি পোর্টেবল হ্যান্ডহেল্ড পুলিশ রেডিও সিস্টেম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ১৯৭৩ সালে জনসমক্ষে বিশ্বের প্রথম কলটি তিনিই করেছিলেন। মার্টিন কুপার সম্পর্কে বিশদে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/martin-cooper/
  • আজ ত্রৈলঙ্গ স্বামীর মৃত্যুদিন। তাঁর ভক্তেরা মনে করতেন তিনি হলেন সাক্ষাৎ ভগবান শিবের অবতার। স্বয়ং শ্রীরামকৃষ্ণ তাঁকে আখ্যা দিয়েছিলেন ‘কাশীর জ্যান্ত বিশ্বেশ্বর’’ নামে। কথিত আছে তিনি নাকি প্রায় ২৮০ বছর বেঁচেছিলেন। সাধক বামাক্ষ্যাপা, শ্যামাচরণ লাহিড়ী, প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী, স্বামী বিবেকানন্দ প্রমুখ অনেক জ্ঞানীগুণী ব্যক্তি তাঁর সম্মুখে মাথা নত করেছিলেন। আসুন এখানে জেনে নেওয়া যাক এই মহাত্মার জীবনের নানা আশ্চর্য ঘটনা https://sobbanglay.com/sob/trailanga-swami/
  • আজ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও-এর মৃত্যুদিন। উনিশ শতকের বাংলার নবজাগরণের এক অন্যতম স্মরণীয় ব্যক্তিত্ব ডিরোজিও। বাংলায় ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ আন্দোলনের সূত্রপাত হয়েছিল তাঁর হাত ধরেই। ধর্মের গোঁড়ামি থেকে মুক্ত ডিরোজিও অধ্যাপনা করতেন হিন্দু কলেজে। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/derozio/
  • আজ হাবিবুর রহমানের মৃত্যুদিন। অনেকেই বলে থাকেন টোকিওগামী যে বিমান দূর্ঘটনায় নেতাজীর মৃত্যু হয়েছিল, সেই বিমানে ওঠার আগে পর্যন্ত তাঁর সঙ্গী ছিলেন ইণ্ডিয়ান ন্যাশনাল আর্মির অন্যতম অফিসার হাবিবুর রহমান। প্রথম কাশ্মীর যুদ্ধের সময় তাঁর অবদান ছিল স্মরণীয়। জাপানে ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে যে ইণ্ডিয়ান ন্যাশনাল আর্মি গড়ে ওঠে তিনি ছিলেন তাঁর সদস্য। হাবিবুর রহমানের জীবনের আরো উজ্জ্বল কীর্তির হদিশ পেতে পড়ুন – https://sobbanglay.com/sob/habib-ur-rahaman/
  • আজ ভারতের নবম রাষ্ট্রপতি শংকর দয়াল শর্মার মৃত্যুদিন। ভারতের সমস্ত বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে ‘শংকর দয়াল শর্মা স্বর্ণপদক’ প্রদান করা হয়। আইনের প্রতি তাঁর দায়বদ্ধতা এবং অসামান্য অবদানের জন্য তাঁকে ‘লিভিং লেজেন্ড অফ ল আ্যওয়ার্ড অফ রেকগনিশন’ পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/shankar-dayal-sharma/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৬ ডিসেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-december-26

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ সত্যনারায়ণ ব্রত। সত্যনারায়ণ ভগবান বিষ্ণুরই আরেক রূপ। তিনি সত্যপীর নামেও পরিচিত। প্রচলিত কাহিনী অনুযায়ী, সত্যনারায়ণ পীরের ছদ্মবেশ ধারণ করে নিজের পূজা প্রচলন করেছিলেন। গবেষকদের মতে, বাংলার সত্যনারায়ণ বা সত্যপীর ধারণাটি হিন্দু ও মুসলমান সংস্কৃতির সংমিশ্রণের ফল। পূর্ণিমা বা সংক্রান্তির দিন এই ব্রত পালন করা হয়। যে কেউ এই ব্রত করতে পারে। আসুন জেনে নেওয়া যাক এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনী এখানে https://sobbanglay.com/sob/satyanarayana-vrat/
  • পৌষ মাসের প্রতি মঙ্গল ও শনিবার কিরীটেশ্বরি গ্রামে কিরীটেশ্বরি দেবীর পূজা উপলক্ষে মেলা হয়। কিরীটেশ্বরি মন্দির নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/kiriteswari/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • ক্রিসমাস বা বড়দিন উদযাপনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হল ক্রিসমাস ট্রি। আমরা প্রত্যেকেই দেখেছি দোকানে সাজানো ক্রিসমাস ট্রি যার একদম ওপরে একটি তারা লাগানো আর গাছের ডাল থেকে ঝুলছে বিভিন্ন ঘন্টা।কিন্তু কখনো কি মনে হয়েছে আমাদের ক্রিসমাস পালনের সাথে এই গাছের সম্পর্ক কি?সেটাই জেনে নেব এখানে https://sobbanglay.com/sob/why-do-we-put-up-christmas-trees/
  • বড়দিনের কেক সাণ্টা ক্লজ ক্রিসমাস ট্রি যদি বড়দিনের আসল আমেজ তৈরি করে তবে সেই পরিবেশকে আনন্দঘন করে তোলে একটাই গান-জিঙ্গল বেল।কিন্তু মজার ব্যাপার হল এই গানটির কোথাওই একবারের জন্যও ক্রিসমাস বা সাণ্টা ক্লজ কোনো উল্লেখ নেই।তাহলে ক্রিসমাসের গান হিসেবে এটিকে গাওয়া হয় কেন পৃথিবী জুড়ে? সেটাই জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/how-jingle-bells-become-christmas/
  • কিরীটেশ্বরি মন্দির কীভাবে ঘুরতে আসবেন, তার খুঁটিনাটি জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/kiriteswari-trip/

ইউটিউবে আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ সত্যনারায়ণ ব্রত। সত্যনারায়ণ ভগবান বিষ্ণুরই আরেক রূপ। তিনি সত্যপীর নামেও পরিচিত। প্রচলিত কাহিনী অনুযায়ী, সত্যনারায়ণ পীরের ছদ্মবেশ ধারণ করে নিজের পূজা প্রচলন করেছিলেন। গবেষকদের মতে, বাংলার সত্যনারায়ণ বা সত্যপীর ধারণাটি হিন্দু ও মুসলমান সংস্কৃতির সংমিশ্রণের ফল। পূর্ণিমা বা সংক্রান্তির দিন এই ব্রত পালন করা হয়। যে কেউ এই ব্রত করতে পারে। বিস্তারিত ব্রতকথা দেখুন এই ভিডিওতে https://youtu.be/_PwRyfxotgA
  • পৌষ মাসের প্রতি মঙ্গল ও শনিবার কিরীটেশ্বরি গ্রামে কিরীটেশ্বরি দেবীর পূজা উপলক্ষে মেলা হয়। কিরীটেশ্বরী মন্দিরটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কিরীটকণা গ্রামে অবস্থিত। এটি একান্ন সতীপীঠের একটি পীঠ। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতীর মাথার মুকুটের অংশ পড়েছিল। মতান্তরে বলা হয় এখানে সতীর করোটির অংশ পড়েছিল। এখানে অধিষ্ঠিত দেবী বিমলা এবং ভৈরব হলেন সংবর্ত। বিস্তারিত কাহিনী দেখুন এই ভিডিওতে https://youtu.be/GCjMni2ysEc

অন্যান্য আরও যা পড়বেন :

  • ডিসেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/december/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-born/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading