সববাংলায়

২৮ জুন ।। ১২ আষাঢ় ।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ পি ভি নরসিংহ রাও-এর জন্মদিন। ভারতবর্ষের নবম প্রধানমন্ত্রী ছিলেন তিনি। দক্ষিণ ভারত থেকে প্রথমবার কোন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসার পর একাধিক মুক্ত বাজার নীতি প্রণয়ন করেন তিনি। প্রায় পনেরোটি ভাষা জানতেন তিনি। ভারতকে দেউলিয়া রাষ্ট্র হিসেবে ঘোষিত হওয়া থেকে বাঁচাতে প্রধানমন্ত্রী হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বলে তাঁকে ভারতীয় অর্থনীতির চাণক্য বলা হয়। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/p-v-narsimha-rao/
  • আজ বিভূতিভূষণ দত্তের জন্মদিন। জীবনের মধ্যভাগ থেকে সন্ন্যাস ধর্ম পালন করেছেন আর পাশাপাশি করে গিয়েছেন গণিতচর্চার ইতিহাসে ভারতীয়দের অবদান সম্পর্কে গভীর গবেষণা। ‘হিস্ট্রি অফ হিন্দু ম্যাথমেটিক্স’ বইয়ের প্রকাশিত দুটি খণ্ডের মধ্য দিয়ে তিনি আলোচনা করেছেন আরবি সংখ্যাতত্ত্ব, বর্গমূলের ধারণার জন্ম, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পাই-এর গুরুত্ব, জৈনদের মহাকাশ চর্চা ইত্যাদি বিষয়ে যা তাঁর আগে ও পরে কোনো বাঙালি গণিতবিদের পক্ষে করা সম্ভব হয়নি। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bibhutibhusan-datta/
  • আজ মারিয়াপ্পান থাঙ্গাভেল্লুর জন্মদিন। ডান পা সম্পূর্ণভাবে অক্ষম হওয়ার পরেও ২০১৬ সালের রিও ডি জেনিরোর গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে ভারতের হয়ে অংশগ্রহণ করে হাই জাম্পে সোনা জিতেছিলেন তিনি। ২০০৪ সালের পর তিনিই প্রথম ভারতীয় যিনি প্যারালিম্পিকে স্বর্ণপদক জয়ের শিরোপা অর্জন করেছেন। ২০১৭ সালে ভারত সরকারের পক্ষ থেকে ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত হন তিনি এবং ঐ একই বছর অর্জুন পুরস্কারেও সম্মানিত হন মারিয়াপ্পান। তাঁর সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/mariyappan-thangavelu
  • আজ মুহাম্মদ ইউনূসের জন্মদিন। ক্ষুদ্রঋণ অর্থনৈতিক ব্যবস্থার জনক তিনি সারা বিশ্বে পরিচিত গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে। ২০০৬ সালে প্রথম বাংলাদেশী হিসেবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। তাঁর সম্পর্কে বিস্তারিত জানুন https://sobbanglay.com/sob/muhammad-yunus/
  • আজ জাঁ জ্যাক রুশোর জন্মদিন। ফরাসী বিপ্লবীরা যাঁদের লেখা পড়ে প্রভূত অনুপ্রেরণা লাভ করেছিলেন তাঁদের মধ্যে অন্যতম একজন দার্শনিক ছিলেন তিনি। দর্শনগ্রন্থে খ্রিস্টধর্মের প্রতি উদাসীনতা দেখানোর ফলে তাঁর গ্রন্থ পুড়িয়ে ফেলা এবং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল৷ গ্রেপ্তারের নির্দেশও জারি করা হয় তাঁর উপর। তাঁর রাজনৈতিক দর্শন-গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য ‘স্যোশাল কনট্র্যাক্ট’ বইতে রাজার হাতে ক্ষমতা প্রণয়নের ধারণাকে নস্যাৎ করে জনসাধারণের ইচ্ছেকে গুরুত্ব দিয়েছিলেন তিনি৷ সঙ্গীতেও তাঁর দখল ছিল বিস্ময়কর। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/jean-jacques-rousseau/
  • আজ এলন মাস্কের জন্মদিন। বিশ্বের সবথেকে আশ্চর্য উন্নতমানের এবং পরিবেশবান্ধব গাড়ি নির্মাণ সংস্থা টেসলা মোটরস-এর সিইও এলন মাস্ক। বাণিজ্যিক উদ্দেশ্যে মহাকাশে ভ্রমণার্থীদের পাঠানোর জন্য তিনি স্থাপন করেছিলেন ‘স্পেস এক্স’ কোম্পানি। সম্প্রতি জনপ্রিয় সামাজিক মাধ্যম ওয়েবসাইট টুইটার কিনে নিয়ে বিশ্বে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/elon-musk/
  • আজ প্রশান্ত চন্দ্র মহলানবীশের মৃত্যুদিন। তাঁকে ভারতে আধুনিক পরিসংখ্যানের জনক বলা হয়। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতাও তিনি। পরিসংখ্যানবিদ হিসেবে তাঁর অন্যতম কৃতিত্ব হল মহালানোবীশ দূরত্বের আবিষ্কার। ১৯৫০ সালে ভারতে প্রথম ডিজিটাল কম্পিউটার আনার প্রচেষ্টায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/prasanta-chandra-mahalanobis/
  • আজ কমলা সোহনীর মৃত্যুদিন। সি ভি রমন কেবল মহিলা বলে তাঁকে কলেজে ভর্তি নিতে চাননি। সেই তিনিই এই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ধর্নায় বসে শেষ পর্যন্ত কলেজে ভর্তি হয়েছিলেন। তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি পিএইচডি (PhD) ডিগ্রি লাভ করেছিলেন। পেশায় একজন বায়োকেমিস্ট হিসেবে শাপলার পুষ্টিগত গুরুত্বের দিক নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণা করেছিলেন। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/kamala-sohonie/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৮ জুন। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-june-28

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজকের দিনটি আরাফাতের দিন। হিজরি বছরের দ্বাদশ এবং শেষ মাস জিলহজের নবম দিনটি আরাফাতের দিন হিসেবে পালিত হয়। এই দিন নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/day-of-arafah/
  • আজ হজের দ্বিতীয় দিন। হজ নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/hajj/
  • আজকের রাত লাইলাতুল জায়েজা। আরবী ভাষায় লাইলাতুল শব্দের অর্থ রাত এবং লাইলাতুল জায়েজা শব্দটির অর্থ হল পুরস্কারের রাত। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী এই রাতে আল্লাহর কাছে কোনও দোয়া করলে তা মঞ্জুর হয়। বিস্তারিত পড়ুন https://sobbanglay.com/sob/lailatul-jaiza/
  • আজ আজ উলটোরথ। হিন্দুধর্মের অন্যতম বিখ্যাত উৎসব এই রথযাত্রা নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rath-yatra

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আজ উলটোরথ। পুরীর রথযাত্রার কথা বিশ্ববিদিত। কিন্তু আমরা অনেকেই জানিনা এমন অনেক রথযাত্রা এই বাংলার জেলায় জেলায় হয় যারা নামে অত বিখ্যাত না হলেও আড়ম্বরে নজর কাড়েই। জানতে পড়ুন https://sobbanglay.com/sob/lesser-known-rathyatra/
  • আজ উলটোরথ। আজকের দিনে মাহেশের রথযাত্রা নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/mahesh-rathyatra
  • আজ উলটোরথ। আজকের দিনে মেদিনীপুরের মহিষাদলের রথযাত্রা নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে উৎসব। https://sobbanglay.com/sob/mahishadol-rathyatra
  • আজ উলটোরথ। পুরীর রথযাত্রার কথা বিশ্ববিদিত। কিন্তু আমরা অনেকেই জানিনা এমন অনেক রথযাত্রা এই বাংলার জেলায় জেলায় হয় যারা নামে অত বিখ্যাত না হলেও আড়ম্বরে নজর কাড়েই। জানতে পড়ুন https://sobbanglay.com/sob/lesser-known-rathyatra/
  • আজ উলটোরথ। রথযাত্রা নিয়ে যাবতীয় তথ্য জেনে নিন এখানে https://sobbanglay.com/tag/rath-yatra/

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

আজ জাঁ জ্যাক রুশোর জন্মদিন। ফরাসী বিপ্লবীরা যাঁদের লেখা পড়ে প্রভূত অনুপ্রেরণা লাভ করেছিলেন তাঁদের মধ্যে অন্যতম একজন দার্শনিক ছিলেন তিনি। দর্শনগ্রন্থে খ্রিস্টধর্মের প্রতি উদাসীনতা দেখানোর ফলে তাঁর গ্রন্থ পুড়িয়ে ফেলা এবং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল৷ গ্রেপ্তারের নির্দেশও জারি করা হয় তাঁর উপর। তাঁর রাজনৈতিক দর্শন-গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য ‘স্যোশাল কনট্র্যাক্ট’ বইতে রাজার হাতে ক্ষমতা প্রণয়নের ধারণাকে নস্যাৎ করে জনসাধারণের ইচ্ছেকে গুরুত্ব দিয়েছিলেন তিনি৷ সঙ্গীতেও তাঁর দখল ছিল বিস্ময়কর। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে দেখুন এখানে

.

.

.

.

.

ধর্মীয় অনুষ্ঠান :

আজ হজের দ্বিতীয় দিন।। হজ ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জন্য অন্যতম প্রয়োজনীয় ইবাদত বা ধর্মীয় উপাসনা। এটি ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। বলা হয় প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষকেই তার জীবনে একবার হলেও হজ করা উচিত। তবে শারীরিক ও আর্থিক ভাবে সক্ষম হলে তবেই হজযাত্রা আবশ্যিক বলে বিবেচিত হয়। বিস্তারিত জানতে দেখুন এই ভিডিও

.

.

.

.

.

আজকের দিনটি আরাফাতের দিন। ইসলাম ধর্মাবলম্বী মানুষজনের কাছে বছরের একটি শ্রেষ্ঠ দিন হল আরাফাতের দিন এবং বছরের শ্রেষ্ঠ একটি রাত হল লাইলাতুল কদর। ইসলামের বর্ণনা অনুযায়ী আরাফাতের দিন আল্লাহ ইসলামকে একমাত্র ও পরিপূর্ণ জীবনব্যবস্থা হিসাবে ঘোষণা করেন। এই দিনটি নিয়ে বিস্তারিত দেখুন এখানে

.

.

.

.

.

.

আজ উলটোরথ। হিন্দুধর্মের অন্যতম বিখ্যাত উৎসব হল রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে আয়োজিত এই উৎসবটির কেন্দ্রস্থল ওড়িশা রাজ্যের পুরী শহরটি হলেও পশ্চিমবঙ্গেও এই রথযাত্রা যথেষ্ট জাঁকজমক সহকারে অনুষ্ঠিত হয়। এই নিয়ে বিস্তারিত দেখুন এখানে

.

.

.

.

অন্যান্য আরও যা পড়বেন :

মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/june/

  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-born/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading