সববাংলায়

১২ শ্রাবণ | ২৯ জুলাই | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩২ সালের ১২ শ্রাবণ এবং ইংরাজি ২০২৫ সালের ২৯ জুলাই। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১২ শ্রাবণ | ২৯ জুলাই | আজকের বাছাই | সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • আজ বিশ্ব ব্যাঘ্র দিবস। বাঘের প্রাকৃতিক বাসস্থান রক্ষা করা এবং বাঘ সংরক্ষণের জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করার উদ্দেশ্যে সারা বিশ্বে আজকের দিনটি পালন করা হয়ে থাকে। এই দিনটি সম্পর্কে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/international-tiger-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ জে. আর. ডি. টাটার জন্মদিন। ভারতীয় বিমানচালনার পথিকৃৎ ছিলেন তিনি এবং ভারতের প্রথম লাইসেন্সপ্রাপ্ত বিমানচালকও ছিলেন তিনি। টাটা ইন্সটিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ এবং টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের প্রতিষ্ঠাতাও তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/j-r-d-tata/
  • আজ নোরা পলির জন্মদিন। পরাধীন ভারতের প্রথম মহিলা অলিম্পিয়ান ছিলেন তিনি । ১৯২৪ সালের প্যারিস অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা লন টেনিস খেলোয়াড় হিসেবে মহিলাদের সিঙ্গলস এবং মিক্সড ডাবলস্‌ দুটি খেলাতেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি । তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/nora-polley/
  • আজ বেনিতো মুসোলিনির জন্মদিন। তিনি ফ্যাসিবাদের জনক নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ইতালির সর্বাধিনায়ক ছিলেন তিনি। ইতালির সর্বাধিনায়ক হিসেবে একচ্ছত্র একনায়কতন্ত্র কায়েম করেছিলেন তিনি। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/mussolini/
  • আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুদিন। উনিশ শতকের একজন অন্যতম বিখ্যাত বাঙালি পণ্ডিত তথা শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ছিলেন তিনি। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার বলা হয় তাঁকে। বর্ণপরিচয়, কথামালা প্রভৃতি শিশু শিক্ষার প্রাথমিক পাঠ্য পুস্তকের রচয়িতা ছিলেন তিনি। তৎকালীন বঙ্গে তিনিই প্রথম বিধবা বিবাহ প্রথার প্রচলন শুরু করেন নিজের পুত্রের এক বিধবা মহিলার সাথে বিয়ে দেওয়ার মাধ্যমে। দুঃস্থ অসহায় মানুষের প্রতি তাঁর অসামান্য মমত্ববোধ তাঁকে দয়ারসাগর নামেও পরিচিত করে তোলে। তাঁর অসামান্য জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/vidyasagar/
  • আজ অরুণা আসফ আলির মৃত্যুদিন। ‘ভারত ছাড়ো আন্দোলনের’ নায়িকা ‘ বলা হয়ে থাকে তাঁকে। বোম্বের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করে বোম্বেতে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করেছিলেন তিনি। স্বাধীনতার পর দিল্লির প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/aruna-asaf-ali/
  • আজ প্রতিমা পুরীর মৃত্যুদিন । অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনের প্রথম সংবাদ পাঠিকা ছিলেন তিনি। বিশ্বের প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিনের সাক্ষাৎকার নেওয়ার বিরল কৃতিত্ব তাঁর। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/pratima-puri/
  • আজ প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুদিন । বাংলা গানের স্বর্ণযুগের এক অন্যতম গায়িকা ছিলেন তিনি । ‘ভক্ত শ্রীকৃষ্ণ চৈতন্য’ ছবিতে বিষ্ণুপ্রিয়ার মুখের একটি দরদী গান কিছুতেই পছন্দ হচ্ছিল না পরিচালক দেবকী কুমার বসুর, ফলে প্রতিমার গালে পড়েছিল এক চড়। আর তার পরেই কাঁদতে কাঁদতে অসামান্য দরদে প্রতিমা গেয়েছিলেন সেই গান। । তাঁর সুরের জাদুতে মুগ্ধ থেকেছে বাঙালি বহুকাল। তাঁর গান আর জীবনের নানা তথ্য জানতে পড়ুন –https://sobbanglay.com/sob/pratima-bandopadhyay/
  • আজ গায়ত্রী দেবীর মৃত্যুদিন। জয়পুরের রাজমাতা ছিলেন তিনি। ইন্দিরা গান্ধীর সঙ্গে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবী। কংগ্রেস প্রার্থী শারদী দেবীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে গিনেস বুকে নাম উঠেছিল তাঁর। অসম্ভব রূপসী, ব্যক্তিত্বপূর্ণ গায়ত্রী দেবী পোলো খেলোয়াড় হিসেবেও বেশ জনপ্রিয় ছিলেন। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/gayatri-devi/
  • আজ ভিনসেন্ট ভ্যান গখের মৃত্যুদিন। একসময় ধর্মপ্রচারকের কাজ করেছিলেন তিনি। যাযাবরের মতো ঘুরেছেন গ্রামে-গ্রামান্তরে, থেকেছেন কয়লাখনির শ্রমিক, কৃষকদের মধ্যে। সেইসব মানুষের জীবনযাপনকে তুলে এনেছিলেন ক্যানভাসে৷ প্যারিসে পয়েন্টিলিজম সম্পর্কে জানতে পেরে সেই শৈলীকে একটি নিজস্বতা দান করেছিলেন তিনি একের পর এক ছবিতে। তাঁর একটি বিশেষ পর্বের ছবিতে হলুদ, গাঢ় নীল ও মভ রঙের আধিক্য দেখা যায়। চিরকালই প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে ছবি এঁকে গেছেন তিনি। শেষ পর্যন্ত গভীর একাকিত্ব ও হতাশবোধ থেকে নিজের বুকে গুলি করে আত্মহত্যা করেন তিনি। ভ্যান গখ সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/vincent-van-gogh/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৯ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-29

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ নাগপঞ্চমী। এই দিন দেবী মনসার পূজা করা হয়। মনসা দেবী নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/manasa-devi/
  • আজ দেবী মনসার পূজা করা হয়। মনসা ব্রত নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/goddess-manasa/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • বিদ্যাসাগরের জীবনযাপন ছিল অত্যন্ত সরল, সাদামাটা। একদিকে গরিবদের জন্য খরচা করতেন দুহাত খুলে, অন্যদিকে নিজের জন্য খরচ করতেন যৎসামান্য, লোকে ভাবত তিনি হাড়কিপটে। তাঁর জীবনযাপনের কাহিনী শুনলে অবাক হতে হয়, অথচ সেই কাহিনী থেকে শেখার আছে অনেক। আসুন তাঁর জীবনকাহিনীর এই অজানা দিক জেনে নিই এখানে – https://sobbanglay.com/sob/lifestyle-of-vidyasagar/
  • আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুদিন। তাঁর উইলের সর্বশেষ ধারায় তিনি লিখেছিলেন “আমার পুত্র বলিয়া পরিচিত নারায়ণ বন্দ্যোপাধ্যায় যারপরনাই যথেচ্ছাচারী ও কুপথগামী। এ জন্য ও অন্য অন্য গুরুতর কারণ বশতঃ আমি তাঁহার সংস্রব ও সম্পর্ক ত্যাগ করিয়াছি। এই হেতু বশতঃ বৃত্তি নির্ব্বন্ধস্থলে তাঁহার নাম পরিত্যক্ত হইয়াছে…।” বিদ্যাসাগর ও তাঁর পুত্র নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কিন্তু চিরকাল এরকম ছিল না। তাঁদের সম্পর্ক নিয়ে পড়ুন এখানে  https://sobbanglay.com/sob/vidyasagar-and-his-son/
  • “আমি দেশাচারের নিতান্ত দাস নহি নিজের বা সমাজের মঙ্গলের নিমিত্ত যাহা উচিত বা আবশ্যক বোধ হইবে তাহা করিব লোকের বা কুটুম্বের ভয়ে কদাচ সঙ্কুচিত হব না।” – শুধু কথার কথা নয় বিদ্যাসাগর তাঁর জীবনের প্রতি পদক্ষেপ দিয়ে প্রমাণ করে গেছেন এ কথা। তার সবচেয়ে বড় প্রমাণ বিধবা বিধবা সংক্রান্ত নানান ঘটনাবলী। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুদিনে সেসব সম্বন্ধে জানতে পড়তেই হবে https://sobbanglay.com/sob/vidyasagar-and-widow-marriage/
  • দুটি দেশ। দুটি অলিম্পিক। দুটি তথ্যচিত্র। দুটিই নানা কারণে বিতর্কিত। জার্মানির লেনি রিফেন্সট্যাল পরিচালিত ‘অলিম্পিয়া’ (১৯৩৮) এবং জাপানের কন্‌ ইচিকাওয়া পরিচালিত ‘টোকিও অলিপিয়াড’ (১৯৬৫)। এই দুটি সিনেমাই কিন্তু আগামী দিনের সিনেমাটোগ্রাফির ভাষা বদলে দিল তাও কোন নায়ক এবং তথাকথিত প্লট ও রিটেক ছাড়াই। সমগ্র বিষয়টি জানতে পড়ুন এখানে- https://sobbanglay.com/sob/when-olympic-becomes-topic-of-cinema/

১২ শ্রাবণ | ২৯ জুলাই | আজকের বাছাই | সববাংলায়

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ বিদ্যাসাগরের মৃত্যুদিন। “বিদ্যাসাগর বাংলা গদ্যভাষার উচ্ছৃঙ্খল জনতাকে সুবিভক্ত সুবিন্যস্ত সুপরিচ্ছন্ন ও সুসংহত করিয়া তাহাকে সহজ গতি ও কর্মকুশলতা দান করিয়াছিলেন।” – রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তি সাহিত্য জগতে বিদ্যাসাগরের স্থানকে আমাদের কাছে স্পষ্ট করে তোলে৷ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মনে করা হয় বাংলার প্রথম সার্থক গদ্যকার। তিনি একজন সার্থক সমাজ সংস্কারক। তিনি বাংলা তথা ভারতের গৌরব। তাঁর জীবন নিয়ে বিস্তারিত জানতে দেখুন এখানে https://youtu.be/58ncdkDn_H4

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ দেবী মনসার পূজা করা হয়। হিন্দু দেবদেবীদের মধ্যে সাপের দেবতা পরিচিত দেবী মনসা। সাপের ভয় কাটানো, সর্পদংশন প্রতিরোধ এবং দংশনপ্রাপ্ত ব্যক্তির নিরাময়ের জন্য দেবী মনসাকে পূজা করা হয়ে থাকে। বাংলায় মনসা দেবী সম্পর্কে নানা তথ্য জানতে দেখুন এখানে https://youtu.be/J8Vg-xND3hc

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • বিদ্যাসাগর তাঁর নিজের একমাত্র ছেলে নারায়ণ চন্দ্রর বিয়ে দিয়েছিলেন ভবসুন্দরী নামে এক বিধবার সঙ্গে। গ্রামের প্রতিবেশী ও আত্মীয়রা বিয়েতে না এলেও বিদ্যাসাগরের সংগ্রাম সফল ও সার্থক হয়েছিল। তখন পুত্রকে নিয়ে কতই না গর্বিত ছিলেন বিদ্যাসাগর। সেই বিদ্যাসাগর আবার নিজের মৃত্যুর প্রায় ষোল বছর আগে যে উইল তৈরি করেছিলেন, সেই উইলে পুত্রকে ত্যাজ্যপুত্র করেছিলেন। কি এমন হয়েছিল তাঁদের মধ্যে? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন https://youtu.be/M1BR5bQOE-Y
  • বিদ্যাসাগরকে আমরা চিনি একজন একগুঁয়ে, জেদি, গম্ভীর মানুষ হিসেবে, যিনি সমাজের কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। কিন্তু এই আপাদমস্তক গম্ভীর মানুষটির মধ্যেও ছিল শিশুসুলভ এক মানুষ, তাঁর মধ্যে ছিল নির্ভেজাল একজন রসিক। তাঁর রসবোধ ছিল অসামান্য। তাঁর এই রসবোধের জন্য তাঁকে রসসাগর আখ্যা দেওয়া যায় অনায়াসে। তাঁর জীবনের বিভিন্ন মজার ঘটনা ও রসিকতার নানা কাহিনীকে একত্রিত করা হয়েছে এই ভিডিওতে। রসসাগর বিদ্যাসাগরের রসিকতার ঘটনাগুলি শুনুন এখানে https://youtu.be/SUTja_–7I0
  • বিদ্যাসাগরের সংসারজীবন ছিল সকলের থেকে আলাদা, অত্যন্ত সাদামাটা। অথচ গরিবদের জন্য খরচা করতেন দুহাত খুলে তাঁর জীবনকাহিনীর এই অজানা দিক শুনলে আপনি আশ্চর্য হতে বাধ্য। বিদ্যাসাগরের জীবনযাপন নিজের কানেই শুনে নিন এখানে – https://youtu.be/zonjWYa-cb8

১২ শ্রাবণ | ২৯ জুলাই | আজকের বাছাই | সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • জুলাই মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/july/
  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১২ শ্রাবণ | ২৯ জুলাই | আজকের বাছাই | সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/hi
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhim/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines//lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading