আজ বাংলা ১৪৩২ সালের ১৩ আশ্বিন এবং ইংরাজি ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
- আজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন। তিনি তিরিশ বছরের বেশী সময় ধরে বাংলা চলচ্চিত্রে অভিনয় করে চলেছেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/prosenjit-chatterjee/
- আজ সুনীতি দেবীর জন্মদিন। তিনি ছিলেন ব্রিটিশ শাসনাধীন কোচবিহারের মহারানী। তিনি ছিলেন প্রথম ভারতীয় নারী যিনি ‘সি.আই.ই’ উপাধি পান। তিনি সম্পর্কে ছিলেন মহারানী গায়ত্রী দেবীর ঠাকুরমা। তাঁর নামেই পরবর্তীকালে স্থাপিত হয় মেয়েদের বিখ্যাত স্কুল সুনীতি সুনীতি একাডেমি। তাঁর সম্পৰ্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sunity-devi/
- আজ ডা. সুশোভন বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তিনি সমগ্র শান্তিনিকেতনের জনসাধারণের কাছে ‘এক টাকার ডাক্তার’ নামেই পরিচিত। ইংল্যাণ্ডের শেফিল্ডের ভালো বেতনের নিশ্চিন্ত চাকরির মায়া ত্যাগ করে দরিদ্র মানুষের সেবায় নিজের সারাজীবন উৎসর্গ করেছেন তিনি। মাত্র এক টাকা ভিজিটের বিনিময়ে রোজ প্রায় দেড়শো জন করে রোগী দেখে তৈরি করেছিলেন ‘গিনেস ওয়ার্ল্ড রের্কড’। ভারত সরকার কর্তৃক ‘পদ্মশ্রী’ সম্মানেও ভূষিত হয়েছেন তিনি। তাঁর জীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sushovan-bandopadhyay/
- আজ জালালউদ্দিন রুমির জন্মদিন। তাঁর কবিতার ইংরেজি অনুবাদ অবলম্বনে মার্কিন পপ সঙ্গীতশিল্পী ম্যাডোনা গান তৈরি করেছিলেন। সুফি দার্শনিক তথা কবি হয়েও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের এক জনপ্রিয় কবির মর্যাদা পেয়েছিলেন। রুশ, জার্মান, ফরাসি, ইংরেজি ইত্যাদি বহু ভাষায় তাঁর কবিতা অনূদিত হয়েছে। তাঁর লেখা প্রেমের কবিতাগুলি আজও রসিক পাঠকদের মধ্যে জনপ্রিয়। জালালউদ্দিন রুমির জীবন ও চিন্তা-চেতনা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/jalal-ad-din-muhammad-rumi/
- আজ প্যারীচরণ সরকারের মৃত্যুদিন। তাঁর রচিত পাঠ্যপুস্তক পড়েই ইংরেজিতে হাতেখড়ি হয়েছিল রবীন্দ্রনাথের। এই পাঠ্যপুস্তক সেই সময় এতটাই জনপ্রিয় হয়েছিল যে ভারতের অধিকাংশ প্রধান ভাষাগুলিতে তা অনূদিত হয়েছিল। তাঁর প্রতিষ্ঠিত কালীকৃষ্ণ বালিকা উচ্চ বিদ্যালয় দেখেই অনুপ্রাণিত হয়ে জন বেথুন স্থাপন করেন বেথুন স্কুল। কুলুটোলা ব্রাঞ্চ স্কুলে প্রধান শিক্ষক হয়ে আসার পর তিনি নাম পাল্টে করেন হেয়ার স্কুল।তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/peary-charan-sarkar/
- আজ শিবনাথ শাস্ত্রীর মৃত্যুদিন। তিনি ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ থেকে বেরিয়ে এসে সাধারণ ব্রাহ্মসমাজ তৈরি করেছিলেন। উনিশ শতকের সমাজ সংস্কার আন্দোলনের ইতিহাসে একজন আধ্যাত্মিক সংস্কারক, চিন্তক এবং লেখক হিসেবে তিনি অত্যন্ত সুপরিচিত। তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আত্মচরিত’ এবং ‘রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ’ উনিশ শতকের কলকাতার সমাজ-রাজনৈতিক জীবনের এক জীবন্ত দলিল। ‘সোমপ্রকাশ’, ‘সমদর্শী’, ‘তত্ত্বকৌমুদী’, ‘মুকুল’ ইত্যাদি বিখ্যাত সব পত্রিকার সম্পাদক শিবনাথ শাস্ত্রীর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/shivanath-sastri/
- আজ রামানন্দ চট্টোপাধ্যায়ের মৃত্যুদিন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে রবীন্দ্রনাথকে ‘নাইটহুড’ উপাধি ত্যাগ করার পরামর্শ দিয়েছিলেন রামানন্দ চট্টোপাধ্যায়। তাঁর সম্পাদিত মডার্ণ রিভিউ পত্রিকায় ব্রিটিশ বিরোধী প্রবন্ধ লেখার অপরাধে তাঁকে কারাবাসও করতে হয়েছে এবং সেকালে ২০০ টাকা জরিমানাও দিতে হয়েছে। ‘প্রবাসী’ এবং ‘মডার্ণ রিভিউ’ই শুধু নয়, ‘প্রদীপ’, ‘বিশাল ভারত’,’ধর্মবন্ধু’, ‘দাসী’ ইত্যাদি নানাবিধ পত্রিকার সম্পাদনা করতেন রামানন্দ। তাঁর জীবন ও ব্যাপ্ত কর্মসূচি সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/ramananda-chatterjee/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৩০ সেপ্টেম্বর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-september-30
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ নবরাত্রির অষ্টম দিন। আজকের দিনে দেবী মহাগৌরীর পূজা করা হয়। নবরাত্রি নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/navaratri
- আজ সন্ধিপূজা, যা দুর্গাপূজার এক গুরুত্বপূর্ণ অঙ্গ। অষ্টমী নবমীর সন্ধিক্ষণে সন্ধিপূজা করা হয়। চণ্ড ও মুণ্ডকে যে সন্ধিক্ষণে বধ করা হয়েছিল তাকে স্মরণে রেখে সন্ধি পুজোর আয়োজন করা হয়। বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sandhipuja
- আজ কুমারী পূজা। দুর্গাপূজার এক অন্যতম বৈশিষ্ট্য হল কুমারী পূজা। দুর্গাপূজার মহাষ্টমীর দিন কুমারী পূজা অনুষ্টিত হয়ে থাকে। বেলুড় মঠের কুমারীপুজা এ প্রসঙ্গে সবথেকে উল্লেখযোগ্য। কুমারী পূজা বলতে বোঝায় তন্ত্রশাস্ত্র অনুযায়ী ষোলো বছরের কম অরজ:স্বলা কুমারী মেয়ের পূজা। প্রধানত দুর্গাপূজার অঙ্গ হিসেবে এই পূজা হলেও কালীপূজা জগদ্ধাত্রী এবং অন্নপূর্ণা পূজাতেও কুমারী পূজার রীতি দেখা যায়। জানতে গেলে পড়ুন https://sobbanglay.com/sob/kumari-puja
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- বিসর্জনের পরে দেশাত্মবোধক গান গাইতে গাইতে ফেরেন হাটখোলার দত্ত পরিবারের লোকেরা। আজও উল্টোরথের দিন কাঠামোপুজো হয় এই বাড়িতে, তারপর মাটি পড়ে কাঠামোয়। পনেরো দিন ধরে চলে দেবীর বোধন। জানেন কী? এই দত্তবাড়ির ঠাকুরদালান তৈরি হয়েছিল দ্বারকা, পুরী, কাশী, হরিদ্বার থেকে মাটি এনে। হাটখোলার দত্তবাড়ির পুজো সম্পর্কে আরো আশ্চর্য তথ্য জেনে নিতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/hatkhola-dutta-bari-puja/
- কৃষ্ণনগরের রাজবাড়ির দুর্গাপুজোকে সার্বজনীন পুজোর রূপ দিয়েছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র স্বয়ং। সিংহবাহিনী দুর্গা এখানে রাজরাজেশ্বরীর যোদ্ধৃবেশে পূজিতা। সিংহের আদল অনেকটাই ঘোড়ার মতো। সন্ধিপুজোয় এখনও কৃষ্ণনগরের রাজবাড়িতে জ্বলে ওঠে একশো আটটি প্রদীপ আর সঙ্গে থাকে একশো আটটি পদ্ম। এমন মোহনীয় বনেদিয়ানার পুজোর ইতিহাস ও নানা আশ্চর্য রকমের আচার-উপাচার সম্পর্কে জেনে নিতে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/krishnanagar-rajbari-pujo/
- পৃথিবী বড় সুন্দর। এই পৃথিবীর রূপ দেখার জন্য আমাদের পঞ্চেন্দ্রিয়ের মধ্যে যে ইন্দ্রিয়টি দায়ী সেটি হল চোখ। চোখ দিয়ে আমরা দেখি। আচ্ছা চোখ দিয়ে আমরা কীভাবে দেখি তা কি আমরা জানি ? আসুন আমরা জেনে নিই সেই পদ্ধতিটি এখানে https://sobbanglay.com/sob/how-do-we-see
- চোরে চোরে মাসতুতো ভাই প্রবাদটির কথা তো আমরা সবাই জানি। এর পিছনে কিন্তু একটি মজার গল্প আছে – গল্পটি পড়তে দেখুন এখানে https://sobbanglay.com/sob/bengali-proverb-chore-chore-mastuto-bhai
- ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। এই রক্তক্ষয়ী সংগ্রামই পাকিস্তানের নিগড় থেকে মুক্ত হয়ে পূর্ব পাকিস্তানকে স্বতন্ত্র একটি রাষ্ট্র বাংলাদেশ হতে সহায়তা করেছিল৷ তবে এই স্বাধীনতা প্রাপ্তির পথ সহজ ছিল না। ভারতবর্ষও প্রত্যক্ষভাবে মদত দিয়েছিল মুক্তিযোদ্ধাদের। ঐতিহাসিক এই মুক্তিযুদ্ধের পটভূমি, তার বিস্তার, যুদ্ধের পুঙ্খানুপুঙ্খ তথ্য ইত্যাদি বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/bangladesh-liberation-war/
- ‘বারো ইয়ারি’ থেকে ‘বারোয়ারি’ – বাংলার দুর্গাপুজোর ইতিহাসে এ এক বাঁকবদলের নিশান। জমিদারবাড়ির সাবেকি পুজোয় প্রবেশাধিকার ছিল না সাধারণ মানুষের আর তাই মানুষ নিজদের উদ্যোগেই একদিন দেবীর আরাধনা শুরু করে। বাড়ি থেকে শুরু হয় বারোয়ারি পুজো। কেমন ছিল সেই সব পুজোর ধরন; কলকাতায় প্রথম বারোয়ারি পুজো কীভাবে শুরু হল? জানতে গেলে পড়ুন https://sobbanglay.com/sob/history-of-barwari-durga-puja/
- অষ্টমীর দিনেই সিঁদূরখেলা হয় এই বাড়িতে, আবার দশমীর দিন বিসর্জনের সঙ্গে সঙ্গেই ওড়ানো হয় জোড়া নীলকন্ঠ পাখি। দেবীর বাহন সিংহের মুখ এখানে ঘোড়ার মতো। বাংলার প্রথম কোটিপতি ব্যবসায়ী রামদুলাল দেবের প্রতিষ্ঠিত বিডন স্ট্রিটের এই দুর্গাপুজোকে লোকে একডাকে চেনে ছাতুবাবু-লাটুবাবুদের পুজো নামে। অন্যান্য বনেদি বাড়ির পুজোর রীতির সঙ্গে কিছুটা সাদৃশ্য থাকলেও এর বিশেষত্ব রয়েছে অনেক আর সেই সব অজানা তথ্য জেনে নিতে পড়ুন – https://sobbanglay.com/sob/chatubabu-latubabu-puja/

আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
- মহা অষ্টমীতে সাধারণত কুমারী পূজা করা হয়। কুমারী পূজা বলতে বোঝায় তন্ত্রশাস্ত্র অনুযায়ী ষোলো বছরের কম অরজ:স্বলা কুমারী মেয়ের পূজা। প্রধানত দুর্গাপূজার অঙ্গ হিসেবে এই পূজা হলেও কালীপূজা, জগদ্ধাত্রী এবং অন্নপূর্ণা পূজাতেও কুমারী পূজার রীতি দেখা যায়। এই নিয়ে বিস্তারিত দেখুন এখানে https://youtu.be/EHseXcU-YT4
- আজ সন্ধিপূজা। যখন মহিষাসুরের সঙ্গে দেবী যুদ্ধ করছিলেন, সেই সময় মহিষাসুরের দুই সেনাপতি চণ্ড ও মুণ্ড আক্রমণ করে। চণ্ড ও মুণ্ডকে যে সন্ধিক্ষণে বধ করা হয়েছিল, তাকে স্মরণে রেখে সন্ধি পুজোর আয়োজন করা হয়। অষ্টমীতিথির শেষ ২৪মিনিট ও নবমীতিথির প্রথম ২৪মিনিট মিলিয়ে মোট ৪৮মিনিট সময়ের যে মহাসন্ধিক্ষণ সেই সময়ে সন্ধিপূজা করা হয়। এই নিয়ে বিস্তারিত শুনুন এখানে https://youtu.be/9FjWE9qDhus
বিশেষ আকর্ষণীয় ভিডিও :

অন্যান্য আরও যা পড়বেন :
- সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/september/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান