আজ বাংলা ১৪৩২ সালের ১৮ ফাল্গুন এবং ইংরাজি ২০২৬ সালের ৩ মার্চ। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
প্রতিবছর প্রতিমাসের নির্দিষ্ট কিছুদিনে বিভিন্ন দেশেই কিছু দিবস পালিত হয়ে থাকে। এই নির্দিষ্ট দিনে অতীতের কোনো গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করা বা গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরি করতেই এই সমস্ত দিবস পালিত হয়ে থাকে। বিশ্বে পালনীয় সেই সমস্ত দিবসগুলির মধ্যে একটি হলো বিশ্ব বন্যপ্রাণ দিবস। ৩ মার্চ সারা বিশ্বে বিশ্ব বন্যপ্রাণ দিবস পালন করা হয়। বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/world-wildlife-day/
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ চৈতন্যদেবের জন্মতিথি। কখনও তিনি গৌরাঙ্গ কখনও গোরা আবার সেই তিনিই কখনও গৌরহরি। তাঁকে কেবল এক বিশেষ ধর্ম প্রচারক ভাবলে ভুল হবে। তিনি ষোড়শ শতাব্দীর এক বিশিষ্ট বাঙালি সমাজ সংস্কারকও বটে। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sri-chaitanya-mahaprabhu/
আজ তুলসী চক্রবর্তীর জন্মদিন। অতি সাধারণ ছাপোষা চেহারার একটি মানুষ ছিলেন তিনি। শুধুমাত্র অভিনয়ের নৈপুণ্যে বাংলা চলচ্চিত্র জগতে চিরস্থায়ী ছাপ রেখে গেছেন। তিনি এমন একজন গুণী শিল্পী যে মাত্র কয়েক মিনিটের জন্য পর্দায় এসেও যে কোন ক্ষুদ্র চরিত্রকেও জীবন্ত করে দেওয়ার ক্ষমতা রাখতেন। তাঁর অভিনয় ক্ষমতার সঠিক মূল্যায়ন করেছিলেন সত্যজিৎ রায় তাঁর পরিচালিত ছবি পরশপাথর-এ মুখ্য অভিনেতা হিসেবে তাঁকে নিয়ে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/tulsi-chakraborty/
আজ জামশেদজি টাটার জন্মদিন। ভারতীয় শিল্পের জনক বলা হয় তাঁকে। তাঁরই নামে ঝাড়খণ্ডের একটি অন্যতম শহর জামশেদপুর। ভারতকে ভবিষ্যতে বস্ত্রশিল্পের দুনিয়ায় এক উল্লেখযোগ্য স্থানে উন্নীত করতে চেয়েছিলেন তিনি, সঙ্গে ছিল তাঁর স্বদেশিয়ানার ভাবনা। আর সেই ভাবনা নিয়ে ভারতে রপ্তানিকৃত কাপড়ের বিক্রি কমাতে নিজের কাপড় কলে উন্নতমানের কাপড় তৈরি চেষ্টা করেন জামশেদজি। শুধুমাত্র একজন উদ্যোগপতি হওয়ার পাশাপাশি তিনি হয়ে উঠেছিলেন অন্যতম শ্রেষ্ঠ জনহিতকারীও। তাঁর কর্মময় জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jamsetji-tata/
আজ আলেকজান্ডার গ্রাহাম বেলের জন্মদিন। টেলিফোনের পেটেন্ট পেতে অসংখ্য মামলা করতে হয়েছিল গ্রাহাম বেলকে। একই বছর একই সময়ে একই বিষয় নিয়ে পেটেন্টের আবেদন করেছিলেন আরেক বিজ্ঞানী এলিসা গ্রে। প্রথমে এলিসার পেটেন্টই অনুমোদন পায়, কিন্তু বহু কাঠ-খড় পুড়িয়ে অবশেষে টেলিফোন আবিষ্কর্তা হিসেবে স্থায়ী হয় আলেকজান্ডার গ্রাহাম বেলের নাম। শুধু কী টেলিফোন? ফটোফোন, মেটাল ডিটেক্টর ইত্যাদি প্রয়োজনীয় যন্ত্রপাতিও আবিষ্কার করেছিলেন তিনি। ইতিহাসখ্যাত আবিষ্কারক গ্রাহাম বেল সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/alexander-graham-bell/
আজ গম্ভীর সিং মুড়ার জন্মদিন। গম্ভীর সিং মুড়া একজন আদিবাসী ছৌ নৃত্যশিল্পী যিনি তাঁর অসাধারণ নৃত্য শৈলীর মাধ্যমে ছৌ নৃত্যের সর্বাধিক প্রসার ও প্রচার করেছিলেন। বিশ্বব্যাপী ছৌ নাচের জনপ্রিয়তা মূলত তাঁর হাত ধরেই শুরু হয়েছিল। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/gambhir-singh-mura/
আজ সুকুমার সেনের মৃত্যুদিন। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসের ব্যাপারে তাঁর কথাই অমৃত সমান। স্ত্রীর মৃত্যুর পরে নিজের বাড়িতে ‘হোমসিয়ানা’ নামে একটি গোয়েন্দা গল্পের আসর খুলেছিলেন তিনি। বিশিষ্ট ভাষাতাত্ত্বিকের পরিচয়ের বাইরে তিনি যে গোয়েন্দা গল্পও লিখেছেন সে কথা অনেক বাঙালিই জানেন না। কালিদাস তাঁর গোয়েন্দার নাম। শুধু গোয়েন্দা গল্প লেখাই নয়, বাংলায় গোয়েন্দা কাহিনী পূর্বাপর বিষয়ে গবেষণাও করেছেন তিনি যার ফলশ্রুতি পাওয়া যায় তাঁর লেখা ‘ক্রাইম কাহিনীর কালক্রান্তি’ বইতে। কিন্তু বাঙ্গালা সাহিত্যের ইতিহাসের পাঁচ খণ্ড বই ছাড়া তাঁকে চেনা দুষ্কর। আজ তাঁর মৃত্যুদিনে তাঁর কর্মময় ব্যপ্ত জীবনের হদিশ পেতে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/sukumar-sen-2/
আজ বাঙালির দোল উৎসব। রঙ আর আবীরে ভরা এই উৎসব সকল বাঙালির এক প্রিয় উৎসব। বৈষ্ণব ধারণা অনুযায়ী এইদিন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধা ও অন্যান্য গোপীদের সাথে রং খেলায় মেতেছিল। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি বলা হয়। দোলযাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবিরে স্নান করিয়ে দোলায় চড়িয়ে কীর্তনগান সহকারে শোভাযাত্রায় বের করা হয়। বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/holi_doljatra/
বসন্তের সূচনায় অর্থাৎ ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে গোটা ভারতবাসী মেতে ওঠে ‘হোলি’ উৎসবে। পশ্চিমবঙ্গে দোল বা বসন্তোৎসব নামে পরিচিত এই উৎসব বিহার, ঝাড়খন্ড ও বাংলাদেশে পরিচিতি পেয়েছে ‘ফাগুয়া উৎসব‘ নামে। কীভাবে পালিত হয় এই ফাগুয়া উৎসব? কারা কারা অংশগ্রহণ করে এতে? উৎসবের মূল আকর্ষণই বা কী কী? আসুন জেনে নেওয়া যাক ফাগুয়া উৎসব সম্পর্কে আরো নানান খুঁটিনাটি তথ্য — https://sobbanglay.com/sob/fagua/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
শান্তিনিকেতনে দোল পূর্ণিমা তিথিতে পালিত বসন্তোৎসব এক দর্শনীয় ইভেন্ট। শুধু তাই নয়, প্রকৃতির অতুল ঐশ্বর্য ও শিল্প-সাহিত্যের অপূর্ব মেলবন্ধনে শান্তিনিকেতন শুধুমাত্র বাংলা বা ভারতের নয়, সমগ্র বিশ্বের কাছেই আকর্ষণীয় দ্রষ্টব্য স্থান। বিস্তারিত ভ্রমণের ব্যাপারে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/shantiniketan-trip/
নবরত্ন স্থাপত্য একপ্রকারের মন্দিরের স্থাপত্যশিল্প। পুরনো বাংলার রাজাদের আমলে অষ্টাদশ শতকে এ স্থাপত্যের আগমন ঘটে। এই স্থাপত্যে মন্দিরের প্রধান দুটি ধাপ থাকে। প্রথম ধাপের চারটি কোণে চারটি চুড়া থাকে। আর দ্বিতীয় ধাপের চার কোণে চারটি আর কেন্দ্রে একটি চূড়া থাকে। এই চূড়াগুলোকে রত্নও বলা হয়ে থাকে। এইভাবে দুটি ধাপে মোট নয়টি চূড়া বা রত্ন থাকে বলে এই স্থাপত্যশিল্পকে নবরত্ন বলা হয়। বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/navaratna-architechture/
পুরূরবাই ছিল চন্দ্রবংশের প্রথম রাজা। অতএব বুঝতেই পারছেন, তার বংশধরেরাই হল মহাভারতের অন্য বংশগুলোর সূচনা করে। মহাভারতে যে সকল রাজাদের আমরা দেখি এরা সকলেই পুরূরবার বংশধর। পাণ্ডব, কৌরব, যাদব, ভোজ, পাঞ্চাল সকল বংশের উৎস হল পুরূরবা এবং উর্বশীর থেকেই। যেমন পুরূরবার নাতি নহুষের বড়নাতি যদু থেকেই সৃষ্টি যাদববংশ । এই যাদব বংশে জন্মগ্রহণ করেছিল কৃষ্ণ, বলরামের মত ব্যক্তিত্বরা। আবার পুরূরবার নাতি নহুষের ছোটনাতি পুরুর বংশে জন্মেছিল রাজা হস্তী। তার বংশধরেদের একটা শাখা থেকে কুরুবংশ অন্যটা থেকে পাঞ্চাল। কুরুবংশে জন্মগ্রহণ করেছে ভীষ্ম, অর্জুন এরা। আবার পাঞ্চাল বংশে জন্ম দ্রৌপদীর। এভাবেই মহাভারতের বিভিন্ন বংশগুলো সবকটাই আসলে পুরূরবার থেকেই সৃষ্টি হয়েছে। বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/descendents-of-pururva/
বিভিন্ন বংশগত রোগের মধ্যে সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর হল ‘রক্তক্ষরণ রোগ’ বা হিমোফিলিয়া। এর দুটি প্রকার আছে, তার মধ্যে একটি হল হিমোফিলিয়া বি। কীভাবে সঞ্চারিত হয় এই রোগ? লক্ষণই বা কী? কীভাবে এই রোগ নির্ণয় করা যায়? কীভাবেই বা চিকিৎসা হয়? আসুন জেনে নেওয়া যাক এইসব প্রশ্নের উত্তর https://sobbanglay.com/sob/haemophilia-b/
আজ চৈতন্যদেবের জন্মতিথি। পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীর বাংলা সমাজে বৈষ্ণব ধর্ম প্রচার ও সমাজ সংস্কারের প্রাণপুরুষ হলেন শ্রীচৈতন্য মহাপ্রভু। তিনি জাতি ধর্ম নির্বিশেষে ব্রাহ্মণ থেকে চন্ডাল সব শ্রেণীর মানুষের মধ্যে ঐক্য এবং সংহতি এনেছিলেন। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে দেখুন https://youtu.be/G-ENDfo2QN8
আজ তুলসী চক্রবর্তীর জন্মদিন। তাঁর প্রতিভা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন সত্যজিৎ রায় থেকে শুরু করে ছবি বিশ্বাস, উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং আরও কত গুণী মানুষ। কিন্তু প্রতিভাধর এই মানুষটির কদর অবশ্য টলিউড কোনদিনই সেভাবে করেনি। ট্রামে বাসে হাওড়া-টালিগঞ্জ করেছেন। তাঁর মৃত্যুর পর স্ত্রী তাঁর মেডেল বেচে অন্নের জোগাড় করেছেন। সত্যজিৎ রায় তাঁকে বলেছেন – ভারতের ‘মরিস শিভ্যালিয়র’। কিন্তু তাঁর মূল্যায়ন কতটা হয়েছে? আসুন তাঁকে নিয়ে জেনে নিই এখানে https://youtu.be/vL-JKKmj6Wk
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
চৈতন্যদেবকে কি খুন করা হয়েছিল নাকি তিনি আত্মহত্যা করেছিলেন? সত্যিই কি জগন্নাথের দ্বারুবিগ্রহে বিলীন হয়ে গিয়েছিলেন তিনি নাকি তাঁর শবদেহ ভাসিয়ে দেওয়া হয়েছিল পুরীর সমুদ্রে? তাঁর মৃত্যু আজও এক ঘনীভূত রহস্য। তাঁর মৃত্যু রহস্য নিয়ে গবেষণা করতে গিয়েও রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন চৈতন্য গবেষক ডঃ জয়দেব মুখোপাধ্যায়। চৈতন্যদেবের মৃত্যু রহস্য নিয়ে হাড় হিম করা কাহিনীগুলো দেখুন এখানে https://youtu.be/bKzPWgYdYN4
নেতাজীর মৃত্যু সর্বদাই একটা বিতর্ক। ১৯৪৫ খ্রিস্টাব্দের ১৮ আগস্ট তাইহোকুতে একটি বিমান দুর্ঘটনায় সুভাষ চন্দ্র বসুর মৃত্যু হয়েছিল বলে মনে করা হয়। বলা হয় বিমান দুর্ঘটনায় মারাত্মকভাবে পুড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর পর থেকে তাঁর মৃত্যুকে ঘিরে বিভিন্ন থিওরি রয়েছে এবং নেতাজির মৃত্যু আজও রহস্যে ঘেরা। নেতাজির জীবনের শেষ মুহূর্ত নিয়ে ভিডিও দেখুন এখানে https://youtu.be/onfBCLemNqI
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান