সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ৮ জানুয়ারি আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।
আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ আশাপূর্ণা দেবীর জন্মদিন। নারীজীবনের যন্ত্রণা-হতাশার কথা, নারীর আনন্দ-উচ্ছ্বাসের সূক্ষ্ম অনুভূতিগুলি তাঁর কলমে ভর করে বারবার উঠে এসেছে নিপুণভাবে। বাঙালি নারীর সাহিত্যসাধনার ধারায় এক ব্যতিক্রমী নাম আশাপূর্ণা দেবী। কোন প্রথাগত শিক্ষা ছাড়াই ‘প্রথম প্রতিশ্রুতি’-র মত কালজয়ী উপন্যাস বেরিয়েছে তাঁর কলম থেকে। ঘর ও বাইরের অবিরাম সংগ্রামে পুরুষতান্ত্রিক সমাজে সাহিত্যিক হিসেবে নারীর পৃথক পরিচয় গড়ে তুলতে তিনি ছিলেন পথিকৃৎ। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ashapurna-devi/
- আজ বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সুপ্রিয়া দেবীর জন্মদিন। তিনি বাংলা চলচ্চিত্র জগতে পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছেন৷ অভিনয়ের পাশাপাশি তিনি বিখ্যাত হয়ে উঠেছিলেন ‘বেণুদির রান্না’-র শো এবং রান্নার বই-এর মাধ্যমে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/supriya-devi/
- আজ স্টিফেন হকিং-এর জন্মদিন। বিশ্বের সর্বকালের সেরা বিজ্ঞানীদের মধ্যে অন্যতম হলেন তিনি। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই তিনি আক্রান্ত হন এক জটিল স্নায়ুরোগে। ধীরে ধীরে চলৎশক্তি ও বাকশক্তি হারিয়ে ফেলেন তিনি। কিন্তু এই অবস্থাতেও তিনি চালিয়ে গেছেন গবেষণা ও রচনা করেছেন অসংখ্য গ্রন্থ। আসুন জেনে নিই তাঁর জীবনযুদ্ধের কথা এখানে https://sobbanglay.com/sob/stephen-hawking/
- আজ এলভিস প্রেসলির জন্মদিন। আমেরিকার সংস্কৃতি জগতে রক অ্যান্ড রোলের কিং বা রাজা হিসেবে পরিচিত ছিলেন এলভিস প্রেসলি। প্রাতিষ্ঠানিক সঙ্গীতশিক্ষা ছাড়াই তিনি সঙ্গীত জগতের একজন তারকা হয়ে উঠেছিলেন। তাঁর একেকটি মিউজিক অ্যালবাম বিক্রয় এবং সাফল্যের তালিকায় শীর্ষস্থানে অবস্থান করত। তিনবার গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন। সঙ্গীতের পাশাপাশি চলচ্চিত্র জগতেও ছিল তাঁর গুরুত্বপূর্ণ অবদান। বত্রিশটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। আবার সামরিক দায়িত্বও পালন করেন একসময়। এলভিস প্রেসলি সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/elvis-presley/
- আজ বিমল রায়ের মৃত্যুদিন। ভারতীয় সিনেমা জগতের অন্যতম খ্যাতনামা পরিচালক ও প্রযোজক ছিলেন বিমল রায়। তাঁর পরিচালিত ‘দো বিঘা জমিন’ ছবিটি সর্বকালের সেরা দশটি ভারতীয় সিনেমার মধ্যে একটি। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bimal-roy/
- আজ সুদক্ষ রাজনীতিবিদ এবং ক্ষমতাবান লেখক কেশরীনাথ ত্রিপাঠীর মৃত্যুদিন। আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করে পরবর্তীকালে তিনি ভারতীয় সাংবিধানিক পদের দায়িত্বও সামলেছেন। রাজনৈতিক বন্দী হিসেবে জেল খেটেছেন। চারখানি রাজ্যের রাজ্যপালের দায়িত্বও সামলেছেন তিনি বেশ কয়েকদিন। বিতর্কও তাঁকে নিয়ে কম হয়নি। পাশাপাশি কবিতা লিখে মুগ্ধ করেছেন পাঠককে। এমন প্রতিভাশালী একজন রাজনীতিবিদ এবং লেখক কেশরীনাথ ত্রিপাঠী সম্পর্কে আরও বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/keshari-nath-tripathi/
- আজ কেশব চন্দ্র সেনের মৃত্যুদিন। তিনি ঊনিশ শতকের বাংলা নবজাগরনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। তিনি একজন ব্রাহ্ম নেতা ও ধর্মসংস্কারকই কেবল ছিলেন না, জাতীয় চেতনা ও জাতীয়তাবোধ উন্মেষে তিনি অন্যতম ভূমিকা পালন করেছিলেন। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/keshub-chandra-sen/
- আজ সত্যরঞ্জন বক্সীর মৃত্যুদিন। ফরওয়ার্ড’ পত্রিকায় বিপ্লবী লেখা প্রকাশের অপরাধে তিন বছরের কারাবাস এবং দেড় লক্ষ টাকার জরিমানা হয় তাঁর। সুভাষচন্দ্র বসুর অনুগামী সত্যরঞ্জন আগে থেকেই সুভাষচন্দ্রের পলায়নের পরিকল্পনা জানতেন এবং সেই অন্তর্ধানে তিনি প্রভূত সাহায্য করেছিলেন। বিপ্লবী, সাংবাদিক এবং পত্রিকা-সম্পাদক সত্যরঞ্জন বক্সীর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/satya-ranjan-bakshi/
- আজ গ্যালিলিও গ্যালিলেই-এর মৃত্যুদিন। তাঁর বাবা চেয়েছিলেন তিনি চিকিৎসক হন। কিন্তু তাঁর কলকব্জা নিয়ে নাড়াচাড়া করাতেই সুখ। টেলিস্কোপকে প্রথম জোতির্বিজ্ঞানের কাজে ব্যবহার করেন তিনিই। বৃহস্পতির চারটি উপগ্রহ তিনিই আবিষ্কার করেন প্রথম। জীবনের শেষ আটটি বছর সেই তিনিই কাটিয়েছিলেন গৃহবন্দী হয়ে। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/galileo-galilei/
- আজ মার্কো পোলোর মৃত্যুদিন। ক্রিস্টোফার কলম্বাস অনুপ্রাণিত হয়েছিলেন তাঁর ভ্রমণবৃত্তান্ত পড়ে। সিল্ক রুট ধরে এশিয়ার মধ্যে দিয়ে ভ্রমণের পথটি জনপ্রিয় হয়ে উঠেছিল মার্কো পোলোর ভ্রমণবৃত্তান্তের দৌলতেই। জেনোয়াদের সঙ্গে ভেনিসের যুদ্ধে আটকও হয়েছিলেন তিনি৷ সেইসময় বন্দী থাকাকালীনই আরেকজন লেখকের সহযোগিতায় এই বিখ্যাত ভ্রমণকাহিনি রচনা করেছিলেন। বিশ্ববিখ্যাত এই পর্যটক, বণিক ও লেখক মার্কোপোলো সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/marco-polo/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৮ জানুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-january-8
ধর্মীয় অনুষ্ঠান :
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- শীতকাল মানেই পিকনিকের মরশুম। এই শীতে আপনার বাড়ির কাছাকাছি কোন পিকনিক স্পটটি ভাল, সেখানে কীভাবে যাবেন, কী করবেন বা করবেন না তার সমস্ত তথ্যসেমত পশ্চিমবঙ্গের সব পিকনিক স্পটগুলো নিয়ে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/west-bengal-picnic-spots/
- গ্রাম বাংলার বারো মাসে তেরো পার্বণের অন্যতম হল পৌষ পার্বণ আর সেই সময়ে পশ্চিমবঙ্গের মূলত পশ্চিম অংশে টুসু পরব বা তুসু পার্বণ এক বিখ্যাত লৌকিক অনুষ্ঠান। শহরকেন্দ্রিক উৎসব, অনুষ্ঠানের ছায়ায় তুসু, ভাদু ইত্যাদি লৌকিক পরবেরা ক্রমশই তার মহিমা হারাচ্ছে, তবুও গ্রাম বাংলার কুমারী মেয়েরা গোটা পৌষ মাস ধরে তুসু দেবীর পূজা করে এবং শেষ কয়েকদিন টুসু উৎসবে মেতে ওঠে। বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/tusu-parab/
- সংবাদমাধ্যমে, আন্তর্জালে কিংবা সামাজিক মাধ্যমে বিট কয়েনের ছবি অনেকেই দেখে থাকবেন। আসলে এই বিটকয়েন হল একপ্রকার ক্রিপ্টোকারেন্সি। বিটকয়েন ছাড়াও আরো অনেক ধরনের ক্রিপ্টোকারেন্সি রয়েছে। এখন, প্রশ্ন আসতেই পারে এই ক্রিপ্টোকারেন্সি তাহলে কী, কীভাবেই বা এর লেনদেন হয় ইত্যাদি সকল প্রশ্নের উত্তর জানতে গেলে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/cryptocurrency
ইউটিউবে আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ স্টিফেন হকিং-এর জন্মদিন। তিনি একজন পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, বিশ্বতাত্ত্বিক ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন জনপ্রিয় গ্রন্থের লেখক। তাঁর সবচেয়ে বড় কৃতিত্ব বিজ্ঞানী আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব এবং বোর হাইজেনবার্গের কোয়ান্টাম তত্ত্বকে মিলিয়ে দেওয়া। আসুন দেখে নিই তাঁর জীবনযুদ্ধের কথা এই ভিডিওতে https://youtu.be/ASohRXmKzbE
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ সোমবার। অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। ষোল সোমবারের ব্রত নিয়ে ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/7QgUBv_yTeY
অন্যান্য আরও যা পড়বেন :
অবসরে সাহিত্য :
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
আপনার মতামত জানান