সববাংলায়

১৫ জানুয়ারি ।। ২৯ পৌষ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ১৫ জানুয়ারি আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • প্রতি বছরের ১৫ জানুয়ারি দিনটি ভারতবর্ষে সেনা দিবস হিসাবে পালন করা হয়। প্রধানত রাজধানী দিল্লীর সেনানিবাসেই দিনটি পালন করা হয়। বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/army-day-india/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ চুনী গোস্বামীর জন্মদিন। দুর্দান্ত ফুটবলার, সীমিত দক্ষতা নিয়েও নিজেকে ছাপিয়ে যাওয়া এক ক্রিকেটার। ১৯৬৬ সালে ওয়েস্ট ইন্ডিজ-বধের নায়ক তিনি। তাঁকে বলা হত ‘ময়দানের উত্তম কুমার’। বিষেণ সিং বেদী ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রীড়া-প্রতিভা বলেছেন তাঁকে। ভারতীয় খেলাধুলোর ইতিহাসে এক বিরল ‘অলরাউন্ডার’ তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/chuni-goswami/
  • আজ খাশাবা দাদাসাহেব যাদবের জন্মদিন। অলিম্পিক প্রতিযোগিতায় প্রথম ভারতীয় হিসেবে ব্রোঞ্জ পদক অর্জন করে ক্রীড়া-ইতিহাসে উজ্জ্বল হয়ে আছেন ভারতীয় কুস্তিগীর খাশাবা দাদাসাহেব যাদব। তিনিই প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে এককভাবে পদকজয় করেছেন। কুস্তি খেলাকে সর্বভারতীয় স্তর পেরিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছিলেন খাশাবা দাদাসাহেব যাদব। তাঁর সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/khasaba-dadasaheb-jadav/
  • আজ স্টাইলিয়ানস কাইরিয়াকাইডসের জন্মদিন। কখনো হোটেলে বাসন মাজার কাজ, কখনো বেকারিতে কেক তৈরি আবার কখনো বাজারের ডেলিভারি বয়ের কাজ করতে করতেও অদম্য প্রাণশক্তিতে গভীর রাত্রে দৌড়ের প্রশিক্ষণ নিতেন তিনি। ডাক্তার শেভারটন বলেছেন তাঁর হৃদস্পনের স্বল্পগতির জন্য তিনি দীর্ঘ দূরত্বের দৌড় অনায়াসেই শেষ করতে পারবেন। দুর্ভিক্ষ পীড়িত গ্রীস আবার ঘুরে দাঁড়ালো তাঁর হাত ধরে। বস্টন ম্যারাথনের প্রথম মাইল চিহ্নিত করা হয় তাঁর একটি মূর্তি বসিয়ে যার নাম – “স্পিরিট অফ ম্যারাথন” ! অলিম্পিকের ইতিহাসে তাঁর অবিশ্বাস্য অবদানের কাহিনি জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/stylianos-kyriakides/
  • আজ পরিচালক তপন সিংহের মৃত্যুদিন। তাঁর বেশিরভাগ ছবির মধ্যেই থাকত কোন না কোন সামাজিক ঘটনার প্রতি আলোকপাত। তাঁর অনেক ছবির গল্পই কিন্তু জীবন থেকে নেওয়া সত্যি ঘটনার আদলে তৈরি। আজীবন চরম খ্যাতি ও সম্মান নিয়ে বেঁচে শেষ জীবনটা কিন্তু চরম নিঃসঙ্গতায় কাটিয়েছিলেন। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/tapan-sinha/
  • আজ গুলজারিলাল নন্দার মৃত্যুদিন। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দুইবার ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তিনি। মোট দুইবার মিলিয়ে তাঁর প্রধানমন্ত্রীত্বের মেয়াদ ছিল মাত্র তেরোদিন। বোম্বের ন্যাশনাল কলেজের অর্থনীতির অধ্যাপক ছিলেন তিনি। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/gulzarilal-nanda/
  • আজ হোমাই ব্যারাওয়াল্লার মৃত্যুদিন। তিনি হলেন ভারতবর্ষের প্রথম মহিলা চিত্রসাংবাদিক। তাঁর ক্যামেরা দীর্ঘ চল্লিশ বছর ধরে ব্রিটিশ উপনিবেশ পরাধীন ভারতবর্ষের থেকে স্বাধীন ভারতে উত্তরণের নানা গুরুত্বপূর্ণ অধ্যায় ও তাঁর রূপকারদের সাদাকালো ফ্রেমে সযত্নে বন্দী করে রেখেছে। ১৯৩০এর দশকের শেষ দিকে তিনি আলোকচিত্র শিল্পী হিসেবে কাজ শুরু করেন এবং ১৯৭০ সালে তিনি তাঁর জীবনের শেষ ছবিটি তোলেন। তিনি নিজের তোলা ছবিগুলি ‘ডালডা১৩’ ছদ্মনাম ব্যবহার করে নানা পত্রপত্রিকায় প্রকাশ করতেন। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/homai-vyarawalla
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৫ জানুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-january-15

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ পৌষ সংক্রান্তি যা আবার মকর সংক্রান্তি নামেও পরিচিত। ধর্মীয় ব্যাখ্যা অনুসারে মকর সংক্রান্তির এই মহাতিথিতেই মহাভারতের পিতামহ ভীস্ম শরশয্যায় ইচ্ছামৃত্যু গ্রহণ করেছিলেন। আবার অন্য মত অনুযায়ী এই দিনই দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ শেষ হয়েছিল।আবার অন্য মতে সূর্য এ দিন নিজের ছেলে মকর রাশির অধিপতি শনির বাড়ি এক মাসের জন্য ঘুরতে গিয়েছিলেন। তাই এই দিনটিকে বাবা ছেলের সম্পর্কের একটি বিশেষ দিন হিসাবেও ধরা হয়। বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/makar-sankranti/
  • গ্রাম বাংলার বারো মাসে তেরো পার্বণের অন্যতম হল পৌষ পার্বণ আর সেই সময়ে পশ্চিমবঙ্গের মূলত পশ্চিম অংশে টুসু পরব বা তুসু পার্বণ পালিত হয়। শহরকেন্দ্রিক উৎসব, অনুষ্ঠানের ছায়ায় তুসু, ভাদু ইত্যাদি লৌকিক পরবেরা ক্রমশই তার মহিমা হারাচ্ছে, তবুও গ্রাম বাংলার কুমারী মেয়েরা গোটা পৌষ মাস ধরে তুসু দেবীর পূজা করে এবং শেষ কয়েকদিন টুসু উৎসবে মেতে ওঠে। বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/tusu-parab/
  • মকর সংক্রান্তি ভারতে অঞ্চল ভেদে ভিন্ন নামে পালন করা হয়।তামিলনাড়ুতে এই মকর সংক্রান্তি পোঙ্গল নামেই পরিচিত।তামিল শব্দ ‘পোঙ্গল’ মানে উৎসব। ‘পোঙ্গল’ শব্দের যথাযথ অর্থ হল ‘প্রাচুর্য’ বা ‘উপচে পড়া।পোঙ্গল নিয়ে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/pongal/
  • আজ সত্যনারায়ণ ব্রত। সত্যনারায়ণ ভগবান বিষ্ণুরই আরেক রূপ। তিনি সত্যপীর নামেও পরিচিত। প্রচলিত কাহিনী অনুযায়ী, সত্যনারায়ণ পীরের ছদ্মবেশ ধারণ করে নিজের পূজা প্রচলন করেছিলেন। গবেষকদের মতে, বাংলার সত্যনারায়ণ বা সত্যপীর ধারণাটি হিন্দু ও মুসলমান সংস্কৃতির সংমিশ্রণের ফল। পূর্ণিমা বা সংক্রান্তির দিন এই ব্রত পালন করা হয়। যে কেউ এই ব্রত করতে পারে। আসুন জেনে নেওয়া যাক এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনী এখানে https://sobbanglay.com/sob/satyanarayana-vrat/
  • আজ সোমবার। সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন। তাই অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://sobbanglay.com/sob/solah-somvar-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আজকের ফ্যাশন দুনিয়ার অবিচ্ছেদ্য অংশ হল ডেনিম জিন্স। ফ্রান্সের নিমস অঞ্চলে প্রথম জিন্সের কাপড় তৈরী হয় বলেই ফরাসিরা এই কাপড়কে বলত – সার্জে ডে নিমস, অর্থাৎ নিমস অঞ্চলের কাপড়। পরে সেটিই লোক মুখে ডেনিম। ডেনিম জিনসের এই অত্যাশ্চর্য উদ্ভবের কাহিনী সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/history-of-denim-jeans/
  • একবার ফোনে ঢুকলে নিমেষে সব তথ্য, ছবি, নথি, পাসওয়ার্ড এমনকি সামাজিক মাধ্যমের সব কথাবার্তাও পাচার করে দিতে পারে পেগাসাস সফটওয়্যার। ইজরায়েলি সংস্থা এনএসও গ্রুপের তৈরি এই সফটওয়্যার সমগ্র বিশ্বজুড়ে সাইবার-দুনিয়ার নিরাপত্তাকে প্রশ্নের সম্মুখীন করে তুলেছে। ভারতও নিষ্কৃতি পায়নি এর হাত থেকে। চলুন জেনে নিই এই পেগাসাস স্পাইওয়্যার আসলে কী? কীভাবেই বা কাজ করে এটি জানতে হলে পড়ুন https://sobbanglay.com/sob/pegasus-spyware/‎
  • নারী বিবাহের পরে সর্বদা পুরুষেরই অধীনে থাকবেন এবং এমনকি বৈধব্যকালেও অন্য পুরুষে আসক্ত হলে তিনি পতিতা বলেই বিবেচিত হবেন। নিজ স্ত্রী প্রদ্বেষীকে এমন মারাত্মক অভিশাপ দিয়েছিলেন মহাভারতের কাহিনির ঋষি দীর্ঘতমা। মনুস্মৃতিতেও এই বিধানকে মান্যতা দেওয়া হয়েছে। কিন্তু কী এমন ঘটেছিল যার ফলে এমন সংহারক, ঘৃণ্য অভিশাপ দিয়ে বসলেন বেদজ্ঞ ঋষি দীর্ঘতমা? কে এই দীর্ঘতমা? সব জানতে হলে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/dirghatama/

ইউটিউবে আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ টুসু পরব। এই পরবের কাহিনী, ইতিহাস ও আচার অনুষ্ঠান নিয়ে ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/dkjIfV3Yd4Y
  • আজ সত্যনারায়ণ ব্রত। পূর্ণিমা বা সংক্রান্তির দিন এই ব্রত পালন করা হয়। যে কেউ এই ব্রত করতে পারে। বিস্তারিত ব্রতকথা দেখুন এই ভিডিওতে https://youtu.be/_PwRyfxotgA
  • আজ সোমবার। অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। ষোল সোমবারের ব্রত নিয়ে ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/7QgUBv_yTeY

অন্যান্য আরও যা পড়বেন :

  • জানুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/january/
  • জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-born/
  • জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading